• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Headline
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল বাণিজ্য চুক্তি বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি: মার্কিন রাষ্ট্রদূত

ম্যানহাটনের এসভিএ থিয়েটারে এই প্রথম মুসলিম চলচ্চিত্র উৎসব

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বুকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম নির্মাতাদের বিশেষ চলচ্চিত্র উৎসব ‘নিউ ইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’ (এনওয়াইএমএফএফ)। বাঁধাধরা ধারণার বাইরে গিয়ে নিজেদের সংস্কৃতি, অনুভূতি আর জীবনযাত্রার বাস্তব গল্পগুলোকেই রূপালী পর্দায় প্রধান নিয়ামক হিসেবে উপস্থাপন করতে চান উৎসবের আয়োজকেরা।
ভ্যারিয়েটির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১১ অক্টোবর ম্যানহাটনের ঐতিহ্যবাহী এসভিএ থিয়েটারে দিনব্যাপী এই জমকালো আয়োজনের পর্দা উঠবে। নিউ ইয়র্ক সিটিতে মুসলিম স্বাধীন নির্মাতাদের জন্য এটিই প্রথম কোনো বড় প্ল্যাটফর্ম।
উৎসবের আর্ট ডিরেক্টর হাসান বাবর জানান, তাদের মূল লক্ষ্য কেবল মূলধারার ভুল ধারণার জবাব দেওয়া নয়, বরং মুসলিমদের নিজেদের সত্য গল্পগুলোকেই সিনেমার জগতে স্থায়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করা। একই সুরে উৎসবের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক নাওয়াল মুবিন বলেন, ‘এই শহরে মুসলিমদের নিজেদের গল্পগুলোর স্বগৌরবে আলো ছড়ানোর অধিকার রয়েছে; অন্য কারো তৈরি করা গণ্ডির সীমানায় থেকে নয়।’
উৎসবের পর্দা উঠবে বিশেষ এক সংবর্ধনা আয়োজনের মধ্য দিয়ে। দিনব্যাপী এই আয়োজনে বিশ্বের সাতটি দেশের মোট ১২টি বৈচিত্র্যময় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি ছবির নির্দেশনায় রয়েছেন নারী নির্মাতারা। প্রামাণ্যচিত্র, নাটক, কমেডি, অ্যানিমেশন এবং সামাজিক পরীক্ষার ওপর ভিত্তি করে নির্মিত এসব চলচ্চিত্র দুটি পৃথক পর্বে দর্শকরা দেখতে পাবেন। পরবর্তীতে সেরা কাজের জন্য বিশেষ জুরি সম্মাননা ও পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটবে।
উৎসবে বিচারকের দায়িত্বে থাকা ছয় সদস্যের মর্যাদাপূর্ণ জুরি বোর্ডে যুক্ত রয়েছেন ‘দ্য ডেইলি শো’ খ্যাত এমিরিজয়ী তারকা আসিফ মান্ডভি, সেনেফিলিয়া প্রডাকশনসের প্রতিষ্ঠাতা ও আরব-আমেরিকান পরিচালক দারিন হোতাইত, ওয়াটারমেলন পিকচার্সের প্রযোজনা প্রধান মুনীর আতাউল্লাহ এবং পাকিস্তানি অস্কার মনোনীত সিনেমা ‘দ্য গ্লাসওয়ার্কার’-এর প্রযোজক আবুবকর খান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category