• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Headline
ত্রিশালে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের ক্যাম্পেইন পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত তিতাসে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে কচুয়ায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হোমনায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা অনুষ্ঠিত কচুয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেবী গ্রুপের পক্ষ থেকে উপহার প্রদান সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের কাজ শুরু: আইনমন্ত্রী

রণবীরকে অহেতুক হেনস্তা করা হচ্ছে : ‘সিন্টা’র সভাপতি পুনম ধিলোঁ

Reporter Name / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: গত বছরের ডিসেম্বর মাসে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি থেকে নিজেকে সরিয়ে নেন রণবীর সিং। এরপরই বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ’ ‘অসহযোগিতা নির্দেশিকা’ জারি করে। যদিও পরে সেই নির্দেশ প্রত্যাহার করে নেয়া হয়।
তবে এই কঠিন সময়ে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন বলিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী তথা ‘সিন্টা’র সভাপতি পুনম ধিলোঁ। তার মতে, রণবীরকে এই পুরো ঘটনায় অহেতুক হেনস্তা করা হচ্ছে। তিনি জানান, রণবীর অত্যন্ত অপেশাদার বা দায়িত্বজ্ঞানহীন কোনো মানুষ নন।
পুনম ধিলোঁর কথায়, ‘রণবীরকে অহেতুক হেনস্তা করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে কারও ক্ষতি করার মানসিকতা রণবীরের নেই। বরং ছবিটির প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর সঙ্গে রণবীরের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এর আগে এই ব্যানারে ‘দিল ধাড়াকনে দো’ এবং ‘গালি বয়’-এর মতো দারুণ সফল ছবিতে কাজ করেছেন তিনি।’
পুনম আরও জানান, কোনো অভিনেতা কোনো প্রজেক্ট বা চরিত্রে অস্বস্তি বোধ করতেই পারেন, তার পেছনে নানাবিধ কারণ থাকতে পারে। কিন্তু রণবীর এখানে অনন্য। কারণ, তিনি প্রযোজকদের আর্থিক ক্ষতির কথা চিন্তা করে নিজের পকেট থেকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব পর্যন্ত দিয়েছিলেন। এমনকি সিনেমার জন্য নেওয়া সাইনিং অ্যামাউন্ট ফিরিয়ে দিতেও প্রস্তুত ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category