• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৭৫

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, রাজশাহী: রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ১৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় মোট ৬৮টি মামলা হয়েছে। এর মধ্যে দস্যুতার ১টি, চুরির ১টি, নারী ও শিশু নির্যাতনের ৪টি এবং অন্যান্য অপরাধে ৬২টি মামলা রয়েছে। এ সময়ে ১টি অপমৃত্যুর ঘটনাও রেকর্ড করা হয়েছে। তবে কোনো খুন, খুনসহ ডাকাতি, ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার নিরাপত্তা আইন কিংবা দ্রুত বিচার আইনে মামলা হয়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রেফতার ১৭৫ জনের মধ্যে পরোয়ানাভুক্ত ৯০ জন, সাজাপ্রাপ্ত ২০ জন, তদন্তাধীন মামলার আসামি ৮৩ জন এবং অন্যান্য (প্রতিরোধমূলক) ব্যবস্থায় ২ জন রয়েছেন। এ ছাড়া মাদক ব্যবসায়ী ও সেবী হিসেবে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
অপরাধ দমনে রেঞ্জজুড়ে মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে একটি বার্মিজ চাকু ছাড়াও ২ দশমিক ৮৫ গ্রাম হেরোইন, ৩০০ পিস ইয়াবা, ২১৬ পিস ট্যাপেন্টাডল, ২ দশমিক ৭৫ লিটার চোলাই মদ, ২৪০ গ্রাম গাঁজা, ১ কেজি গাঁজার গাছ এবং ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে এ সময়ে কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি।
পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় ১ হাজার ৪ জন নাগরিক সেবা গ্রহণ করেছেন। চলতি মাসে এ পর্যন্ত মোট ৩ হাজার ৭ জন নাগরিক বিভিন্ন থানা থেকে পুলিশি সেবা নিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category