• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline
তোপের মুখে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক জিম র‌্যাটক্লিফ নারী হকি দল চীনের বিপক্ষে হারল ১৩-০ গোলে রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিক, বার্সেলোনা জিতল ৩-১ গোলে প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার আপত্তিতে মেসিকে বার্সায় ফেরাতে পারেননি জাভি নতুন ঠিকানায় প্রথম হ্যাটট্রিক করলেন সালাহ লঙ্কানদের হোয়াইটওয়াশ করে ভারতের রাজত্ব কেড়ে নিলো ইংল্যান্ড আরেফিন রুমি ডজনখানেক নতুন গানের কাজ শুরু করেছেন, ফিরছেন নতুন করে মারা গেছেন ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান আহমেদ ‘ইত্যাদি’ এবার নকশিকাঁথার জামালপুরে, থাকছে যেসব চমক অবশেষে দুই বছর পর একক কনসার্ট নিয়ে ফিরছেন শিল্পী মিফতাহ জামান

রাজশাহীতে বেকারি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, রাজশাহী: রাজশাহীর পবায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মনোগ্রাম ব্যবহার করায় একটি বেকারি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, কাটাখালীর সমসাদীপুরে অবস্থিত আলিফ ট্রেডার্স বেকারি বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ করছে। এছাড়া প্রতিষ্ঠানটি পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মনোগ্রাম ব্যবহার করছিল। একইসঙ্গে পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্যসম্বলিত লেবেলও ছিল না। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category