• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

রাজশাহীতে ১৬ তাজা ককটেলসহ চার পেট্রোল বোমা উদ্ধার

Reporter Name / ১১২ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা,রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার তালপুকুরিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১৬টি তাজা ককটেল ও চারটি পেট্রোল বোমা উদ্ধার করেছে সিপিসিএসসি, এসআরবি-৫, রাজশাহী। বুধবার (২৩ সেপ্টেম্বর) এসআরবি-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে তালপুকুরিয়া সিটিহাট থেকে কামালচত্বর সড়কের পূর্ব পাশে নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশের পুঁইশাকের ক্ষেত থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, তালপুকুরিয়া সিটিহাট থেকে কামালচত্বর সড়কের পাশে পুঁইশাকের ক্ষেতে শপিং ব্যাগের মধ্যে বোমাসদৃশ বস্তু পড়ে রয়েছে। পরে এসআরবি-৫-এর আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে দুটি শপিং ব্যাগ দেখতে পায়। বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের শপিং ব্যাগ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৬টি ককটেল এবং একটি লাল রঙের শপিং ব্যাগ থেকে চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জিডিমূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category