রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রাণীনগর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা বিএনপি পার্টি অফিস থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পার্টি অফিসে এসে শেষ হয়। রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ইছাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোসাহেব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. মেজবা উল হক লিটন।কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মো.মকলেছুর রহমান বাবু, সিনিয়র সহসভাপতি, উপজেলা বিএনপি মো.রুকুনুজ্জামান (রুকু), সিনিয়র সহসভাপতি,উপজেলা বিএনপি, মো.এ কে এম জাকির হোসেন, সহসভাপতি, উপজেলা বিএনপিমো. আলফারুক জেমস, সদস্য, উপজেলা বিএনপি,সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি,আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ম সম্পাদক, উপজেলা বিএনপিলিটন,যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু মো. আতিকুজ্জামান জাপান (ভিপি), যুগ্ম সম্পাদক, উপজেলা বিএনপি। এছাড়াও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন টনি সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সর্বস্তরের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।