• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

রাণীনগরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

Reporter Name / ১৭৭ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা ও বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে রুই জাতীয় বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সেরা মৎস্যজীবীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনসহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ ​উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম ​যুগ্ম সম্পাদক,নয়ন খাঁন উপজেলা বিএনপি ​সাংগঠনিক সম্পাদক মেবাউল লিটন উপজেলা বিএনপি,ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন যুবদল উপজেলা বিএনপি​​আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল উপজেলা স্বেচ্ছাসেবক দল।
​সভায় বক্তারা দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি ও আমিষের চাহিদা পূরণে মৎস্যচাষিদের ভূমিকা তুলে ধরেন এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের প্রতি গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category