নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির নতুন দলীয় কার্যালয় উদ্বোধন ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের আবাদপুকুর চারমাথা সংলগ্ন মোঃ সোলাইমান মন্ডল মার্কেট ভবনের দ্বিতীয় তলায় নতুন এই কার্যালয়ের যাত্রা শুরু হয়।
কালিগ্রাম ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নতুন দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ এস এম রেজাউল ইসলাম রেজু।
উদ্বোধন শেষে আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলন ও তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কোনো বিভেদ না রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের কল্যাণে অবদান রাখতে হবে।
৬ নং কালিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি এ্ভোকেট মোঃ আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মোঃ এছাহক আলী সভাপতি, রাণীনগর উপজেলা বিএনপি মোঃ মোসারব হোসেন সাধারণ সম্পাদক, রাণীনগর উপজেলা বিএনপি।
মোঃ মেজবাউল হক লিটন সাংগঠনিক সম্পাদক, রাণীনগর উপজেলা বিএনপি অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন: প্রফেসর জাকির হোসেন সহ সভাপতি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকনয়ন খান লুলু ,মোজাক্কির হোসেন ভারপ্রাপ্ত আহ্বায়ক, যুবদল আতিকুল ইসলাম জেমস সিনিয়র যুগ্ম আহ্বায়ক,যুবদল মতিউর রহমান উজ্জল আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল মাহামুদ হাসান বেলাল সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল আশিক মাহমুদ যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল জাহিদ হাসান শিমুল আহ্বায়ক, ছাত্রদল নাসির উদ্দিন টনি সেক্রেটারি, শ্রমিক দল মতিন খান সভাপতি, কৃষক দল ফাইমা বেগম সভানেত্রী, মহিলা দল।
পুরো অনুষ্ঠানটি যৌথভাবে অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন কালিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আলী মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক।
মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল, বেগবান ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।