• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Headline
গ্যাসের অভাবে উৎপাদন কম, ছুটি বাড়িয়েছে কিছু কারখানা সুদিন ফেরাতে ৫ বছরে পাট রপ্তানি দ্বিগুন করার পরিকল্পনা সোনালী ব্যাংকের বড় পাঁচটি শাখার ওপর আরোপিত ঋণের সীমা প্রত্যাহার দক্ষিণ কোরিয়ায় ৯৭ শতাংশ পণ্য ও সেবা রপ্তানিতে শুল্কসুবিধা পাবে বাংলাদেশ গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত জানাল বোর্ড অব পিস রাশিয়ার জনবহুল সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ নিহত ৭, আহত ৪০ ইরানের জন্য এবার শেষ সুযোগ: হুমকি ট্রাম্পের ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়ানো ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট পদত্যাগ করছেন পাকিস্তান–শাসিত কাশ্মীরে আসলে কী হচ্ছে ট্রাম্পকে কেন আর বিশ্বাসযোগ্য মনে করেন না সাধারণ ইরানিরা

রিয়েলিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ বিশেষ অতিথি জয়া আহসান

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সান বাংলার রিয়েলিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ বিশেষ অতিথি হিসেবে হাজির হতে যাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। আগামী ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় বিশেষ এই পর্বটি সম্প্রচারিত হবে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে পর্বটির ধারণকাজ সম্পন্ন হয়েছে। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে অংশ নিয়ে প্রতিযোগীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জয়া। নারীপ্রধান এই শোতে পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে আসা সাধারণ নারীরা তাদের জীবনসংগ্রামের গল্প তুলে ধরেন এবং বিভিন্ন পর্বে অংশ নেন। সেখানে উপস্থিত হয়ে প্রতিযোগীদের অনুপ্রেরণা দেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমাটি কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। বড় পর্দায় সিনেমা চলার মাঝেই ছোট পর্দায় বিশেষ এই রিয়েলিটি শোতে দেখা মিলবে অভিনেত্রীর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category