• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Headline
বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দুবাইয়ে বেনজীরের মুক্তির খবর, সম্ভাবনাটি উড়িয়ে দিচ্ছে না ঢাকার পুলিশ পুলিশের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্য নেই, তবে আমরা সবসময় সতর্ক: ডিবি ছবি তোলা ও প্রকাশের জন্য ফটোসাংবাদিকদের চাকরিও হারাতে হয়েছে : শামসুজ্জামান দুদু চেক ডিজঅনার মামলায় সাহেদের ১ বছরের কারাদণ্ড টেরোরিস্ট নিয়ে এখন কেউ কথা বলে না: পররাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা আমাদের ভুল ছিল: আসিফ মাহমুদ নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে কাল : কৃষিমন্ত্রী

রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা, রাজশাহী: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রোগীদের প্রতি সব সময় সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের। প্রতিকূল পরিস্থিতিতেও হাসিমুখে রোগীদের সেবা দেওয়ার মানসিকতা থাকতে হবে। শনিবার (১ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে ৬২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ৬২তম ব্যাচের ২১৬ জন ইন্টার্ন চিকিৎসক এ কর্মসূচিতে অংশ নেন।
ভূমিমন্ত্রী বলেন, আপনারা আজ সেবার শপথ নিয়েছেন। শপথের সঙ্গে বিশাল একটি দায়িত্ববোধ যুক্ত থাকে। একজন চিকিৎসকের শপথের সঙ্গে জনগণের প্রতি দায়িত্ববোধ, সততা, নিষ্ঠা, মানবিকতা ও দায়বদ্ধতা ওতপ্রোতভাবে জড়িত। শপথ গ্রহণের মাধ্যমে একজন চিকিৎসকের ওপর বড় দায়িত্ব অর্পিত হয়। তিনি আরও বলেন, রোগীদের প্রতি দায়িত্বশীল আচরণ, প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাবোধ এবং দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগের মধ্য দিয়েই একজন চিকিৎসক নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। রাজশাহী মেডিকেল কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি সংশ্লিষ্ট সবার আবেগ ও গর্বের জায়গা। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আচরণ ও সেবার মানের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি.কে.এম. মাসুদ উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন এবং ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রামেক শাখার সভাপতি ডা. মোফাখখারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, রামেকের অধ্যক্ষ ডা. খন্দকার মো. ফয়সল আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জহিরুল হক, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ডা. মোর্শেদ জামান মিয়াসহ অন্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারহান ইমতিয়াজ চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রামেক হাসপাতালের মুখপাত্র ও পেইন ক্লিনিকের ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. শেখ শামীম আহমেদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category