• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Headline
ত্রিশালে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের ক্যাম্পেইন পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত তিতাসে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে কচুয়ায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হোমনায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা অনুষ্ঠিত কচুয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেবী গ্রুপের পক্ষ থেকে উপহার প্রদান সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের কাজ শুরু: আইনমন্ত্রী

রোমান্টিক ছবি ‘ককটেল ২’, বাজেটের ৫০ শতাংশ চলে এসেছে

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: শহীদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা অভিনীত রোমান্টিক ছবি ‘ককটেল ২’ এ বছরের সবচেয়ে আলোচিত রোমান্টিক ছবিগুলোর একটি। ছবিটি পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া। ২০১২ সালে মুক্তি পাওয়া হিট ছবি ‘ককটেল’ এর সিক্যুয়েল এটি। সম্প্রতি মুম্বাইয়ে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। মুক্তির আগেই ছবিটি মোট বাজেটের ৫০ শতাংশ অর্থ তুলে ফেলেছে।
‘ককটেল ২’ বলিউডের এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল রোমান্টিক ছবিগুলোর একটি। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির মোট বাজেট প্রায় ১৫০ কোটি রুপি। এর মধ্যে ছবিটি নির্মাণ করতে ৯৫ কোটি রুপি খরচ হয়েছে।
শহীদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানার পারিশ্রমিক মিলিয়ে ব্যয় হয়েছে প্রায় ৩৫ কোটি রুপি। প্রচার ও বিজ্ঞাপনে খরচ হয়েছে আরও ২০ কোটি রুপি। ‘ককটেল ২’ মুক্তির আগেই প্রেক্ষাগৃহ, ডিজিটাল ও সংগীত স্বত্ব বিক্রি করে বাজেটের ৫০ শতাংশ, অর্থাৎ প্রায় ৭৫ কোটি রুপি আয় করে ফেলেছে নির্মাতারা।
প্রযোজক দিনেশ ভিজান ছবিটি অত্যন্ত বড় পরিসরে নির্মাণ করেছেন। বিশ্বের বিভিন্ন মনোরম লোকেশনে মাত্র ৭০ দিনে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে। দর্শকদের বড় পর্দায় দৃষ্টিনন্দন অভিজ্ঞতা দেয়ার জন্য ছবিতে চমৎকার লোকেশন, আকর্ষণীয় সংগীত এবং স্টাইলিংয়ের দিকে বিশেষ নজর দেয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল, ছবিতে কৃতি স্যানন ও রাশমিকা মান্দানার মধ্যে সমকামী প্রেমের সম্পর্ক দেখানো হয়েছে। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ বিষয়ে খোলামেলা কথা বলেন ছবির টিম।
কৃতি বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে দুজন ছেলে একসঙ্গে থাকলে মানুষ তাদের বন্ধু বা “ব্রোমান্স” বলে। কিন্তু দুজন মেয়ে একসঙ্গে থাকলে তারা শুধু বন্ধু হতে পারে, এটা অনেকেই মানতে চান না।’
পরিচালক হোমি আদাজানিয়া জানান, শুটিংয়ের সময় কৃতি ও রাশমিকার মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। তাঁদের একসঙ্গে দেখে ইউনিটের সদস্যরা মজা করে ভাবতেন, যদি ছবির গল্পটা এই দুই মেয়েকে ঘিরেই হতো আর শহীদ কাপুরের চরিত্রটি মাঝখানে এসে পড়ত, তাহলে কেমন হতো! সেই মজার মন্তব্য থেকেই গুজবের সূত্রপাত।
২০১২ সালে মুক্তি পাওয়া ‘ককটেল’ ছবির পরিচালক ছিলেন হোমি আদাজানিয়া। আর ছবির গল্পটি লিখেছিলেন চিত্রপরিচালক ইমতিয়াজ আলী। ছবির তিন তারকা ছিলেন সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোন ও ডায়না পেন্টি। পরিচালক হোমি আদাজানিয়া জানিয়েছেন, আগের ‘ককটেল’-এর সঙ্গে এর সিক্যুয়েলের গল্পের কোনো মিল নেই। ‘ককটেল ২’-এর মাধ্যমে নির্মাতারা এক নতুন এবং তাজা কাহিনি আনছেন। এই ছবির কাহিনি বুনেছেন তরুণ জৈন ও লাভ রঞ্জন। ম্যাডডক ফিল্মসের ব্যানারে নির্মিত ‘ককটেল ২’ আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category