• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

লালমনিরহাটে প্রচার উপকরণ বিতরণ

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

​লালমনিরহাট প্রতিনিধি: শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে বলীয়ান করে তোলার লক্ষ্যে লালমনিরহাটে শুরু হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ আলোকিত লালমনিরহাট। কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক প্রচার উপকরণ বিতরণ ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, শিক্ষার আলোই পারে একটি সমাজকে অন্ধকার ও অজ্ঞতা থেকে মুক্ত করতে। আজকের তরুণরা যেন কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হয়, সে পথ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সুনাগরিক হিসেবে গড়ে উঠে তোমরাই আগামী দিনের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে।
​জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন লালমনিরহাটের জেলা প্রশাসক। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তৃণমূলের তরুণদের কাছে এ সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হলে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়বে। মানসম্মত শিক্ষা ও সামাজিক সচেতনতা নিশ্চিতে জেলা প্রশাসন ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক কর্মসূচির মূল দর্শন তুলে ধরে জানান, লালমনিরহাট জেলাকে শিক্ষা ও সচেতনতায় মডেল হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল উদ্দেশ্য।
​জেলা শিক্ষা অফিসার রুখসানা পারভীন তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, প্রচার উপকরণগুলো শিক্ষার্থীদের মানসিক বিকাশে ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে ইতিবাচক অবদান রাখবে।
​আলোচনা সভা শেষে সদর উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রচার উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category