• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Headline
নীতা আম্বানীর পোশাকে ১৫ কোটির ফড়িং! তৈরিতে লেগেছে ১০ বছর হোমনায় যৌতুকের টাকার চাপ, গৃহবধূর রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল পিরোজপুরকে মাদকমুক্ত করতে সম্মিলিত প্রচেষ্টা ও সর্বস্তরের সহযোগিতার আহ্বান নেতানিয়াহুর সঙ্গে জোট নয়, ট্রাম্পের অনুরোধেও অনড় আইজেনকট যুদ্ধবিরতি শেষে রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৬ ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা থাইল্যান্ডে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, পর্যটকদের ভিসার মেয়াদ কমানোর দাবি মণিপুর সহিংসতায় বিজেপি সরকারের ব্যর্থতা: কংগ্রেস তিন দশক পর নিউইয়র্কে হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি

লালমনিরহাটে ‘স্বর্গীয় লাইচি বাঁসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name / ৯২ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

‎​প্রভাত সংবাদদাতা, লালমনিরহাট : মাদকমুক্ত ও আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকলে লালমনিরহাট হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে ষ্টোরপাড়া হরিজন যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
‎​লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি মাদকমুক্ত আলোকিত লালমনিরহাট গঠনে বাসঁফোর সম্প্রদায়ের এই ব্যতিক্রমী উদ্যোগ ও আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং গভীর সন্তোষ প্রকাশ করেন।
‎​লালমনিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ কিসমত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মজমুল হোসেন প্রামানিক জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, জেলা বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাহিদ হাসান নির্ঝর।
‎​অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট কেবল বিনোদনই জোগায় না, বরং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার সম্পৃক্ততায় উদ্বুদ্ধ করে।
আয়োজক সূত্রে জানা যায়, এই ওয়ানডে ফুটবল টুর্নামেন্টে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, বগুড়া ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের মোট ৮টি শক্তিশালী দল অংশ নেয়। জমজমাট এই উদ্বোধনী খেলাটি উপভোগ করতে লালমনিরহাট রেলওয়ে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও নানা শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
‎​টুর্নামেন্ট সফলভাবে আয়োজনে সার্বিক সহযোগিতা করেন, লালমনিরহাট স্টোরপাড়া হরিজন কলোনীর শ্রী শ্রী সার্বজনীন রাধাগোবিন্দ দুর্গা মন্দিরের সভাপতি শ্রী রাজু বাসঁফোর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ঘুগলু বাসঁফোর, বাংলাদেশ বাসঁফোর হরিজন কল্যাণ পরিষদ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা বড় চন্দ্র বাসঁফোর, উপদেষ্টা শ্রী বাটুল বাসঁফোরসহ ১৫টি বাসঁফোর সংগঠনের নেতৃবৃন্দ


আপনার মতামত লিখুন :
More News Of This Category