• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন পোস্ট

Reporter Name / ৫৩ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: দুই প্রজন্মের ঢালিউড কুইন। একজন নব্বই দশকের পর্দা কাঁপানো সম্রাজ্ঞী শাবনূর, অন্যজন দুই দশকেরও বেশি সময় ধরে রূপালী পর্দা ও ওটিটি মাতানো গ্ল্যামার কন্যা পূর্ণিমা। রূপালী জগতের তারকাদের মধ্যে রেষারেষির গল্প যেখানে নিত্যদিনের খবর, সেখানে এই দুই তারকার মেলবন্ধন যেন ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে। সম্প্রতি বড় পর্দার এই দুই জনপ্রিয় অভিনেত্রীর গভীর আত্মিক সম্পর্কের এক দারুণ ঝলক মিলল সামাজিক যোগাযোগ মাধ্যমে। শাবনূরের সঙ্গে কাটানো পুরোনো কিছু সুন্দর মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পূর্ণিমা।
ভিডিওর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র “শাবনূর” আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।’
স্মৃতির পাতা হাতড়ে পূর্ণিমা আরও উল্লেখ করেন, ‘২-৩ বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।’
বর্তমানে শাবনূরকে রূপালী পর্দায় নিয়মিত দেখা না গেলেও ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও যে তাকে কতটা মিস করেন, তা স্পষ্ট পূর্ণিমার কথায়। শাবনূরের সুস্থতা কামনা করে পূর্ণিমা তার পোস্টে লেখেন, ‘আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’
প্রসঙ্গত, ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে শাবনূর ও পূর্ণিমা দুজনেই নিজেদের অভিনয় ও সৌন্দর্য দিয়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এক সময় পর্দায় তাদের তুমুল প্রতিদ্বন্দ্বী ভাবা হলেও, বাস্তব জীবনে তাদের এই পারস্পরিক সম্মান ও ভালোবাসা ইন্ডাস্ট্রির নতুন প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category