• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Headline
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কচুয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ৩০ শিক্ষার্থী অসুস্থ তিতাসে তুচ্ছ ঘটনা নিয়ে মামা -ভাগিনার মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত-১০ তিতাসের ৯টি ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গোল করেই তাঁর দিকে ছুটলেন মেসি, কে এই সাংবাদিক মেসির ২ ম্যাচে ৫ গোল, আমার ২ বিশ্বকাপে শূন্য : ইব্রাহিমোভিচ অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে বজ্রপাতের আগে-পরে সেই একই এমবাপ্পে, ফ্রান্সও নকআউটে

শাহজাদপুরে উৎসবের আমেজে শুরু রবীন্দ্র জন্মোৎসব

Reporter Name / ১২২ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি : শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য রবীন্দ্র উৎসব। শুক্রবার সকালে উৎসবের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠা‌নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
উৎসবকে ঘিরে সকাল থেকেই মুখর হয়ে ওঠে শাহজাদপুরের ঐতিহাসিক রবীন্দ্র কাছারি বাড়ি প্রাঙ্গণ। রবীন্দ্র ভক্ত, দর্শনার্থী ও সংস্কৃতিপ্রেমীদের পদচারণায় পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত। তিন দিনব্যাপী আয়োজনে থাকছে রবীন্দ্র সংগীত, নৃত্য, গীতি নাট্য, নাটক ও আলোচনা সভাসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি বসেছে জমজমাট রবীন্দ্র মেলা। স্থানীয় শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত রবীন্দ্র শিল্পীরাও অংশ নিচ্ছেন এ আয়োজনে।
বিশ্বকবি রবীন্দ্রনাথকে আগামী প্রজন্ম কে চিনতে আয়োজনের সময় আরও বৃদ্ধি করা দাবি জানিয়েছে দর্শনার্থীরা।
উল্লেখ্য, ১৮৯০ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত শাহজাদপুরে অবস্থানকালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই রচনা করেছিলেন ‘সোনার তরী’, ‘চৈতালী’, ‘ছুটি’, ‘পোস্টমাস্টার’সহ অসংখ্য কালজয়ী সাহিত্যকর্ম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category