• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
Headline
১৫০ হাজির লাগেজ কেটে চুরির দাবি সত্য নয়: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হরমুজে ৩ মাস আটকা ‘বাংলার জয়যাত্রা’; ক্লান্তি ও উৎকণ্ঠায় নাবিকদের বন্দী জীবন গৌরী স্প্র্যাটকেই বিয়ে করবেন আমির খান রাণীনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সোনার কলস পেয়ে অপু: অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি আদাবরে ঢাবি শিক্ষার্থীকে অপহরণ, চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ঢাকাসহ ৪৫ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে কাহিল মানুষ রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

শেখ হেলাল ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এবং তার স্ত্রী শেখ রুপা চৌধুরীর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১০ মে) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আসামিদের আয়কর নথি জব্দের জন্য পৃথক দুটি আবেদন করেন। আবেদনের শুনানিতে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন যে, মামলার সুষ্ঠু তদন্ত এবং অবৈধ সম্পদের উৎস নিশ্চিত করতে তাদের আয়কর সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। আদালত শুনানি শেষে এই আবেদন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, শেখ হেলাল উদ্দীন আওয়ামী লীগ সরকারের আমলের একজন প্রভাবশালী সংসদ সদস্য ছিলেন। গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে, যার প্রেক্ষিতে দুদক এই অনুসন্ধান ও তদন্ত শুরু করে। আয়কর নথি জব্দের এই আদেশের ফলে তদন্ত প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category