• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

শ্রীলীলার একটি ভিডিও দেখা হয়েছে ২৫ কোটি ৮১ লাখ বার

Reporter Name / ৫৩ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলার জনপ্রিয়তা শুধু সিনেমায় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও এখন পর্যন্ত ১ কোটি ১১ লাখ লাইক পড়েছে। একই পোস্টে মন্তব্য এসেছে প্রায় ৩৬ হাজার ৩০০টি এবং ভিডিওটি দেখা হয়েছে ২৫ কোটি ৮১ লাখ বার। ইনস্টাগ্রামভিত্তিক পরিসংখ্যান ট্র্যাকার রিল্যাক্সে এ তথ্য দেখা যাচ্ছে।
ফ্যাশন, ঐতিহ্যবাহী সাজ, ব্যক্তিজীবনের মুহূর্ত কিংবা কাজের খবর—বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি। তবে ওই রিলসটির প্রতিক্রিয়া তুলনামূলকভাবে অনেক বেশি।
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার পাশাপাশি ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন শ্রীলীলা। দক্ষিণ ভারতীয় সিনেমার পর এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে তাঁর। অনুরাগ বসুর সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে তাঁকে। ধানুশের সঙ্গে ‘ওম: চ্যাপটার ওয়ান’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। এ ছাড়া আরও কয়েকটি সিনেমা রয়েছে তাঁর হাতে।

সিয়াসাত ডেইলি অবলম্বনে


আপনার মতামত লিখুন :
More News Of This Category