• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
পরিচ্ছন্নতাকর্মীদের পূজার উপহার দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী- ডিএসসিসি প্রশাসক আবারও গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেয়া হবে চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করা কঠিন : ইসি মাছউদ বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: দীনেশ ত্রিবেদী সর্বজনীন পেনশন স্কিমে সর্বোচ্চ ১১.৭২ শতাংশ মুনাফা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি পরিস্থিতিসহ অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে : অর্থমন্ত্রী `ভুল হয়ে থাকলে দুঃখপ্রকাশ করছি, কিন্তু কোনো ভুল করিনি’

সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া দুটোই দরকার। এক্ষেত্রে তো সংবিধান সংশোধন করতে হবে।’ বিরোধী দল এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করছে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘অথচ তারা সেটাকে সংবিধান সংস্কারও হিসেবেও দেখতে পারতো। বিরোধী দলীয় নেতা বলেছেন তারা সরকারকে সহযোগিতা করবেন না। তবে আমরা চাই তারা ১৮ কোটি মানুষকে সহযোগিতা করুন।’ সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই স্মৃতিফলক উন্মোচন আমাদের জাতীয় অনুপ্রেরণা। জুলাই গণঅভ্যুত্থান একদিনে হয়নি। এর জন্য ২০০৯ থেকে ২৪ পর্যন্ত আমাদেরকে ধারাবাহিক আন্দোলন করতে হয়েছে। তাই জাতীয় জীবনে এটি জাগরুক থাকুক। ভবিষ্যতে নাটক ও সংস্কৃতিতে জুলাইয়ের প্রতিফলন থাকতে হবে।’
সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘সরকার জুলাই চেতনা বাস্তবায়ন করতে চায়। প্রধানমন্ত্রী সে পরিকল্পনা নিয়েই কাজ করছেন। কারণ তিনি জুলাইয়ে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। তাই সরকার কাজের মাধ্যমেই তার প্রমাণ দেবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category