• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Headline
পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি, তীব্র গ্যাস সংকটে বিপাকে চালকেরা বাজারে অস্বস্তি, মূল্যস্ফীতিতে ‘স্বস্তি’ খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের ধরলো পুলিশ দেশে আরও ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ করা হবে: শিক্ষামন্ত্রী যুদ্ধের কারণেই জ্বালানি সংকট, সরকার দায়ী নয়: রিজভী কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন নীতিমালা প্রণয়ন হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

সঞ্জয়লীলা বানসালির মধুবালার বায়োপিকে সারা অর্জুন

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, কালজয়ী অভিনেত্রী মধুবালার বায়োপিক নির্মিত হবে। নির্মাণে জসমিত কে রিন, প্রযোজনায় সঞ্জয়লীলা বানসালি। একাধিক অভিনেত্রীর নামও উঠে এসেছিল বিভিন্ন সময়ে। তবে সিনেমাটির কাজ আর শুরু হচ্ছিল না। অবশেষে খবর এলো, এই সেপ্টেম্বরেই নাকি শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং।
বর্তমানে সঞ্জয়লীলা বানসালি ব্যস্ত তার নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে। মিড ডে’র প্রতিবেদন অনুসারে, সিনেমাটির একটি গানের শুটিং বাকি। আগামী সপ্তাহে সেটাই হবে গোরেগাওয়ের রয়্যাল পামস প্রাসাদে।
এই গানের শুটিং শেষেই বানসালির প্রডাকশন টিম কাজে লেগে পড়বে মধুবালার বায়োপিকের সেট নির্মাণে। সেই একই লোকেশনেই হবে সেট। ঘনিষ্ঠ সূত্রের খবর, সেপ্টেম্বরেই সব প্রস্তুতি গুছিয়ে শুটিং শুরু করবেন নির্মাতারা। এই সিনেমায় মধুবালার ভূমিকায় থাকছেন সারা অর্জুন। যিনি কিছুদিন আগে ‘ধুরন্ধর’ দিয়ে বিপুল পরিচিতি পেয়েছেন। সূত্রের ভাষ্য, ‘সারা অর্জুন ব্যস্ত রয়েছেন মধুবালার চরিত্রটির প্রস্তুতিতে। মধুবালার আচরণ, জীবন, অভিনয় নিয়ে নিবিড়ভাবে গবেষণা করছেন অভিনেত্রী।’ অবশ্য সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এতে মধুবালার জীবনের নানা দিক তুলে ধরবেন নির্মাতা।
এদিকে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ প্রায় শেষের পথে। এতে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। এটিও বলিউডের অন্যতম আকাঙ্ক্ষিত সিনেমা। আগামী বছরের ২১ জানুয়ারি এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category