• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Headline
বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা বলে মাঠেই এল না চীন সিপিএলে শেষটা ভালো হলো না মিরাজের, উঠতে পারলেন না ফাইনালে ৫ নতুন মুখ নিয়ে ফ্রান্সের স্কোয়াড ঘোষণা জিদানের বুন্দেসলিগায় দ্রুততম ১০০ গোলের রেকর্ড কেইনের শুটিংয়ে আহত নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র, খেলা নিয়ে শঙ্কা মারা গেছেন ইতালি ও ইন্টার মিলানের কিংবদন্তি মাজ্জোলা পুরোনো ঘটনাই নতুন করে সামনে এনেছে ‘মনস্টার: দ্য লিজি বোর্ডেন স্টোরি’ ভাষা নিয়ে এবার রাশমিকা নিজেই স্বীকার করলেন দুর্বলতার কথা ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ঘরে বসেই দেখা যাচ্ছে জয়ার ‘আজও আর্ধাঙ্গিণী’ চিকিৎসকের ভূমিকায় ‘ডাক্তার কাকু’ চরিত্রে প্রসেনজিৎ

সাঁকো ভেঙে খালে পড়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রীর

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মো: মাহবুবুর রহমান, পাথরঘাটা : বরগুনার পাথরঘাটায় সাঁকো ভেঙে খালে পড়ে জামিলা (১০) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিলা ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামিলা পার্শ্ববর্তী একটি বাড়িতে প্রাইভেট পড়তে গিয়েছিল। পড়া শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পেছনে খালের ওপর থাকা সাঁকোটি ভেঙে সে পানিতে পড়ে যায়। বিষয়টি পাশের বাড়ির এক নারী টের পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা প্রায় ২০ মিনিট খোঁজাখুঁজি করে জামিলাকে খাল থেকে উদ্ধার করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category