• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Headline
ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসি এর শাখা প্রধানদের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, কোনো প্রতিনিধিও যাবেন না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় পাথরঘাটায় ট্রলার থেকে সাগরে পড়ে নিখোঁজ জেলে জীবিত উদ্ধার মেজর লিগ সকারের ম্যাচে মেসি–লেভানডফস্কির উত্তাপ সিপিএলে নেমেই মিরাজের অভিষেকটা হলো স্বপ্নের মতো ইউএস ওপেনে ইয়েলেনা রিবাকিনার দরজায় কড়া নাড়ছে ইতিহাস ঘরোয়া ক্রিকেটে ব্যস্ততায় এখনই হচ্ছে না এইচপির ক্যাম্প অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ব্রাজিলের নাপোলিকে হারাল আর্সেনাল, ম্যাক-অ্যালিস্টার জেতালেন লিভারপুলকে

সাংহাই উৎসবে পুরস্কৃত বাংলাদেশের চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’

Reporter Name / ৪৩ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : চীনে অনুষ্ঠিত ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানজনক পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’। সিনেমাটির আন্তর্জাতিক নাম ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’। উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে চলচ্চিত্রটির চিত্রগ্রহণের জন্য সেরা সিনেফটোগ্রাফারের পুরস্কার জিতেছেন সামিউল করিম সপ্তক। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি সাফল্যের পালক যুক্ত হলো বাংলাদেশের চলচ্চিত্রে। গত শনিবার অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন চলচ্চিত্রটির পরিচালক ইশতিয়াক আহমাদ জিহাদ এবং প্রযোজক মনোজ প্রামাণিক।
‘সাঁকোটা দুলছে’ নির্মাতা ইশতিয়াক আহমাদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। একই সঙ্গে এটি প্রযোজক মনোজ প্রামাণিকেরও প্রথম ফিচার ফিল্ম। মনোজের প্রতিষ্ঠান মনপাচিত্র এবং মোগাদর ফিল্মস যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে। সহযোগী প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন জার্মান প্রযোজক ক্রিস্টোফ থোকে। এছাড়া পরামর্শক প্রযোজক হিসেবে ছিলেন আন্তর্জাতিকভাবে পরিচিত চলচ্চিত্র সমালোচক ও প্রোগ্রামার ডার্সি প্যাকুয়েট। সহপ্রযোজকের দায়িত্ব পালন করেছেন ফজলে হাসান শিশির।
গ্রামীণ বাংলাদেশের পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রে তিন নারীর জীবনসংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা ও নানা সামাজিক নিপীড়নের বিরুদ্ধে তাদের মুক্তির আকাঙ্ক্ষা গল্পের কেন্দ্রবিন্দু। বিশেষ করে এক অন্ধ তরুণীর স্বপ্নপূরণের সংগ্রাম এবং একটি রহস্যময় হাতির সঙ্গে তার সাক্ষাৎ চলচ্চিত্রটির বয়ানে ভিন্ন মাত্রা যোগ করেছে।
সম্পূর্ণ সাদাকালো ফ্রেমে আবৃত এই সিনেমাটি নারীর ব্যক্তিস্বাধীনতা, সামাজিক প্রতিবন্ধকতা ও অস্তিত্বের লড়াইকে অত্যন্ত কাব্যিক ও প্রতীকী রূপকে পর্দায় ফুটিয়ে তুলেছে, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া হক, অশোক ব্যাপারী, সাবিহা জামান, পঙ্কজ মজুমদার, মুনসিফ মিম এবং নিশাত তাসনিম। আর সাংহাইয়ের মতো বৈশ্বিক ও মর্যাদাপূর্ণ মঞ্চে বাংলাদেশি চলচ্চিত্রের এই অনন্য প্রাপ্তি দেশের স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণের পথকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category