• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Headline
নাজিরপুরের রাজলক্ষী মহাবিদ্যালয় বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত শরণখোলায় পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ তীব্র জ্বালানি সংকট: অর্থনীতির চাপ এসে পড়েছে শেয়ারবাজারে অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ সংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগর এলাকায় সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ বদলে গেলো আমদানি নীতির কাঠামো খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা কাশেম রিমান্ডে বাদামতলীর অবৈধ পার্কিং উচ্ছেদে ডিএসসিসি প্রশাসকের নির্দেশ ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব : পানিসম্পদ মন্ত্রী ৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

সাদা শাড়িতে সেরাদের সেরা সুন্দরী বিদ্যা সিনহা মিম

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন: ঢাকাই সিনেমার অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পর্দায় তার রূপের আবেদন বরাবরই আকৃষ্ট করে দর্শককে। অভিনয়ের বাইরে সরব থাকেন ফটোশুটে। প্রায়ই নতুন নতুন ফটোশুটে মুগ্ধতা ছড়ান ভক্তদের মনে। সোমবার (২৪ আগস্ট) বিকালে ফেসবুক পেজে ১১টি ছবি পোস্ট করেছেন মিম। পরনে অফ-হোয়াইট শাড়িতে সেজেছেন অভিনেত্রী। গলায় রয়েছে সবুজ পাথরখচিত নেকলেস, কানেও সেই পাথরের গয়না আর হাতেও রয়েছে সবুজ পাথরের আংটি।
বন্ধনীহীন চুলে পোজ দিয়েছেন একের পর এক। সেসব ছবিতে তার সৌন্দর্যের ফোয়ারা যেন বিকশিত পদ্মের মতো ফুটে উঠেছে। এই সাজে মিমকে দেখে মুগ্ধ তার অনুসারীরাও। কেউ লিখেছেন, ‘বলতেই হয়, আপনার সৌন্দর্য অন্যসব তারকার চেয়ে বেশি লক্ষ্মণীয়। আর আপনার ছবিগুলো ভীষণ সুন্দর। যেভাবে আপনি পোজ দেন, আপনার ভাবভঙ্গিতে আভিজাত্য স্পষ্ট। আমি বাকরুদ্ধ’; আরেকজনের মন্তব্য, ‘আপনি বরাবরই দেখতে আকর্ষণীয়’; আরেক ভক্ত লিখেছেন, ‘সেরাদের সেরা সুন্দরী নায়িকা মিম’।
অভিনয়ে মিমকে সর্বশেষ দেখা গেছে ‘লাইফলাইন’-এ। কাজী আসাদের এই ওয়েব ছবি জুনে মুক্তি পেয়েছে চরকিতে। এরপর আর নতুন কোনো কাজের খবরে পাওয়া যায়নি অভিনেত্রীকে। আর বড় পর্দায় মিম সর্বশেষ হাজির হয়েছিলেন কোরবানির ঈদে। সাইফ চন্দনের ‘মালিক’-এ তার সঙ্গে রয়েছেন আরিফিন শুভ। সিনেমাটি অবশ্য সাড়া জাগাতে পারেনি দর্শকমনে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category