• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Headline
বাংলাদেশ- অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি শেষ দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়লেন ওপেনার জেক ওয়েদারাল্ড চেনা উত্তাপে ইউরোপের ক্লাব ফুটবল, গার্দিওলাকে ছাড়া প্রিমিয়ার লিগ মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ডেভিড ওয়ার্নার বিশ্বকাপ ফাইনালে রেফারির বডি ক্যামেরায় ধরা পড়ল অনেক মুহূর্ত গোলকিপার সময় নষ্ট করায় নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন সান্তোস অধিনায়ক নেইমার দুই স্ত্রীর হাতাহাতি, অজ্ঞান মিসরের কোচ হোসাম হাসান নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে এমনভাবে হারতে দেখে অবাক এবি ডি ভিলিয়ার্স চুক্তি সম্পন্ন করতে বার্সেলোনায় পা রাখলেন রদ্রি ‘মেনে নেওয়া কঠিন, স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি’: অস্ট্রেলিয়ার কোচ

সিনেমার শুটিংয়ের কাজে নেপালে অপু বিশ্বাস, নজর কাড়ল তাঁর ‘আউটফিট’

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন: ঘুরতে ভালোবাসেন তিনি। কখনো পাহাড়, কখনো সমুদ্র; যান প্রায় সবখানেতেই। কাজের ফাঁকে নিজের জন্য একটু সময় বের করে নেন। ভিডিও কিংবা ছবি- ফ্রেমবন্দি হন; আর তা ভক্তদের মাঝে ছড়িয়ে দেন।
ঢালিউড কুইন অপু বিশ্বাসের সাম্প্রতিক সময়ের টাইমলাইন ঠিক এমনই। সিনেমার শুটিংয়ের কাজে বেশ কিছুদিন ধরে নেপালে রয়েছেন। কাজের ফাঁকে ঘুরেছেন পাহাড়ে, উপভোগ করেছেন ঝর্ণার সৌন্দর্য্যও। কিন্তু মঙ্গলবার, সাত সকালেই এই নায়িকা কিছু ছবি প্রকাশ করলেন সমুদ্রতট থেকে!
গায়ে হালকা রোদের ছোঁয়া। কিন্তু ছবিগুলো কোথা থেকে তোলা, তা অবশ্য প্রকাশ করেননি তিনি। বলে রাখা ভালো, নেপালে কোনো সমুদ্র সৈকতও নেই।
ব্যাপারটি আলোচনায় নয়, বরং আলোচনায় তার আউটফিট। মাথায় ক্যাপ, চোখে রোদচশমা। স্লিভলেস ব্ল্যাক ক্যাজুয়াল টপস; প্রায় পুরো ব্ল্যাক কম্পোজিশনে বেশ নজর কেড়েছেন এই নায়িকা। খোলামেলা চুলে ও হালকা হাসিতে এমন নান্দনিক স্থান উপভোগ করার মুহূর্তগুলো একদম সাবলীলভাবে ফ্রেমবন্দি করেছেন তিনি।
ক্যাপশনে লিখেছেন, ‘কখনো প্রকৃতিকেও সবসময় তোমার দরকার হবে। শুভ সকাল।’ সকাল সকাল অপু বিশ্বাসের এমন ওয়েস্টার্ন ও স্টাইলিশ আউটফিট প্রকাশের পর পরই মন্তব্যের ঘরে ভিড় জমাচ্ছেন ভক্তরা। ছবিগুলোতে নানা প্রতিক্রিয়ার পাশাপাশি মন্তব্য ঘরে ভালোবাসা প্রকাশ করছেন তার ভক্ত-অনুরাগীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category