• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Headline
পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি, তীব্র গ্যাস সংকটে বিপাকে চালকেরা বাজারে অস্বস্তি, মূল্যস্ফীতিতে ‘স্বস্তি’ খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের ধরলো পুলিশ দেশে আরও ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ করা হবে: শিক্ষামন্ত্রী যুদ্ধের কারণেই জ্বালানি সংকট, সরকার দায়ী নয়: রিজভী কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন নীতিমালা প্রণয়ন হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে ২৪ ঘণ্টা ধরে গ্যাসের অপেক্ষায় চালকরা, পাম্পে দীর্ঘ সারি

Reporter Name / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন সিএনজি, হাইয়েস ও বাসের চালকেরা। গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করায় সড়কে সিএনজি সংকটও বাড়ছে। অনেক চালক গ্যাসের আশায় রাতে নিজেদের সিএনজি বা বাসের মধ্যেই রাত্রিযাপন করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিরাজগঞ্জ শহরের এ্যালবাট্রস এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা যায়। এদিন সকালেও গ্যাসের জন্য পাম্পে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে দেখা যায় বিভিন্ন ধরনের যানবাহন। কেউ ২৪ ঘণ্টা, কেউ ২৭ ঘণ্টা আবার কেউ ২৮ ঘণ্টা ধরে গ্যাসের অপেক্ষায় রয়েছেন বলে জানান চালকেরা।
মো. আনোয়ার হোসেন এনায়েতপুর-বেলকুচি রোডে সিএনজি চালান। তিনি বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় সিরাজগঞ্জ শহরের এ্যালবাট্রস এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে এসে গ্যাস নেওয়ার জন্য সিরিয়াল দেন। তবে পরের দিন বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় এসেও গ্যাস পাননি। তিনি বলেন, ২৪ ঘণ্টা ধরে গ্যাসের জন্য সিরিয়াল দিয়ে আছি৷ এখনো গ্যাস পায়নি৷ যারা দায়িত্বে আছে, তারা বলছে গ্যাস নাই, গ্যাস সরবরাহ আসলে, তারা দেবে৷ আমরা দিন আয় করে, দিন খায়। এখন তো সংসার চালাতে হবে।
ধানগড়া থেকে কাঠেরপুল পর্যন্ত সিএনজি চালান মো. আব্দুল্লাহ। তিনি বলেন, আমি ২৭ ঘন্টা ধরে গ্যাসের জন্য আছি। আমার বাসা দূরে হওয়ায় রাতে সিএনজিতেই ঘুমিয়েছি৷ এখনো নিশ্চয়তা নেই, কখন গ্যাস দেবে।
সিরাজগঞ্জ শহর থেকে পাইকোশা রোডে সিএনজি চালান মো. ইয়াছিন। তিনি বলেন, আমি তো ২৮ ঘণ্টা ধরে গ্যাসের জন্য অপেক্ষায় রয়েছি৷ আমরা গতকাল ৩০ মিনিটের জন্য সড়ক অবরোধ করেছিল, সব সিএনজি চালকেরা। আমিও রাতে সিএনজিতে ঘুমায়ছি৷ অন্যদিকে হাইয়েস গাড়ির চালক মো. জিহাদ বলেন, গ্যাস নেওয়ার জন্য এসেছি। তবে গ্যাস পায়নি। তাই গাড়ি পরিষ্কার করে নিচ্ছি।
বাসচালক মো. পারভেজ বলেন, আমি গতকাল এসে সিরিয়াল দিয়েছি। এখনো গ্যাস পায়নি। রাতে বাসেই ঘুমিয়েছি। সকালেও গ্যাস নেই।
এ্যালবাট্রস এনার্জি লিমিটেড সিএনজি ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারে দায়িত্বরত মো. পলাশ বলেন, গতকাল (১২ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট থেকে গ্যাস নাই। সারা বাংলাদেশে একই অবস্থা। গ্যাস সরবাহ পেলে আমরা গ্যাস দিতে পারব।
এ বিষয়ে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, অতিদ্রুতই গ্যাস সংকট সমাধান হয়ে যাবে। তবে এতো লম্বা সময় ধরে গ্যাস সংকটের বিষয়টি আমরা দেখছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি৷ কথা বলে দেখি গ্যাস কখন পাবে বা কী অবস্থায় আছে এখন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category