• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Headline
ব্যালন ডি’অর জিতলে লন্ডনে উৎসব করবেন ইয়ামাল ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭, ইয়াবা-মদসহ উদ্ধার ৭ ফোন ফুটবলে আমরা যতবার জিতি, তার চেয়ে বেশিবার হারি: মেসি ব্যর্থ সোহানকে নিয়ে যা বললেন প্রধান নির্বাচক ম্যারাডোনার মৃত্যু : ২২ ডিসেম্বর মামলার রায় চূড়ান্ত ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পক্ষে সমর্থন এএফসি’র উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাসের অন্যতম স্মরণীয় হার দেখলো ম্যানচেস্টার ইউনাইটেড সরাইল থানায় এমপি রুমিন ফারহানা বললেন, ওসির কাছে নিরাপত্তা চেয়েও পাননি তিনি ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো ইউরোপ সুনামগঞ্জের দিরাইয়ে এবার আপত্তির মুখে বন্ধ হলো বাউল গানের আসর

সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে কারাগারে কম-বেশি সাড়ে সাত হাজার বাংলাদেশি আছেন। এই সংখ্যাটা তারা আমাদের পাঠায়, বিভিন্ন সাজায় তারা জেলে থাকে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জনের নাম সেই তালিকায় আছে কি না আমরা খতিয়ে দেখছি। আমরা এখনও বিস্তারিত পাইনি। আমরা সৌদি সরকারের কাছে রায়ের কপি চেয়েছি। সেটা পেলে বিস্তারিত জানা যাবে।
সৌদির রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের পরিবারকে আজ শুক্রবার (২৩ অক্টোবর) মরদেহ হস্তান্তর শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, সব দেশেরই নিজস্ব আইনি কাঠামো আছে। সেই অনুযায়ী সাজা হয়। কিন্তু এভাবে দণ্ডিত হলে সেই বিষয়ে আমাদের জানার প্রয়োজন আছে।
তিনি বলেন, সৌদিসহ বিভিন্ন দেশে দণ্ডপ্রাপ্তদের আইনি প্রক্রিয়ায় শাস্তি মওকুফের চেষ্টা করছে সরকার।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘গত ছয় মাসে মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত ১১ বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে। বাকিদের ফিরিয়ে আনার কাজ চলছে।’
নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের পরিবারের উদ্দেশে তিনি বলেন, ‘নিহত শাহেদ আহম্মদের পরিবারকে দ্রুত সরকারি অনুদান পৌঁছে দেওয়া হবে।’
এছাড়া শিরশ্ছেদ হওয়া বাংলাদেশিদের বিষয়ে তিনি জানান, সৌদি আরব রায়ের কপি দিলেই বিস্তারিত বলা যাবে। সৌদিসহ বিভিন্ন দেশে দণ্ডপ্রাপ্তদের আইনি প্রক্রিয়ায় শাস্তি মওকুফের চেষ্টা করছে সরকার বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ‘সৌদি আরবে প্রবাসীদের ভিসা নবায়ন ও কর্মসংস্থান নিয়ে কাজ করছে সরকার।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category