• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Headline
ট্রাম্প ‘বন্ধু’ হলেও নিজের অবস্থান ‘কঠোর’ করতে জানেন নেতানিয়াহু চীন নির্ভরতা কমাতে লবণ দিয়ে ব্যাটারি তৈরির পথে যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে, বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকা: তথ্যমন্ত্রী জেট ফুয়েলের দাম বাড়লো ১৫৯ টাকা ৫২ পয়সা আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার : ইসি সচিব পাকিস্তান-তুরস্ককে কঠিন শিক্ষা দেয়ার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের চাষিরা লবণের ন্যায্যমূল্য পেতে শুরু করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের নতুন রাজনীতিতে প্রত্যেক মানুষ সুফল পাবে : আমির খসরু কে হচ্ছেন বঙ্গভবনের বাসিন্দা স্ত্রীকে নিয়ে ভাসমান পেয়ারাবাজারে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন পেয়ারার

স্ত্রীকে নিয়ে ভাসমান পেয়ারাবাজারে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন পেয়ারার

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা,ঝালকাঠি: ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলির ভাসমান পেয়ারাবাজার ও সবুজে ঘেরা পেয়ারার বাগান দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ রোববার সকালে স্ত্রী ডিয়ান ডাও’কে সঙ্গে নিয়ে নৌকায় ভাসমান পেয়ারাবাজার ও বিভিন্ন বাগান ঘুরে দেখেন তিনি।
এ সময় স্থানীয় পেয়ারাচাষি ও বাগানমালিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত এবং তাঁদের কাছ থেকে পেয়ারার চাষ, উৎপাদন ও বাজারজাতকরণ সম্পর্কে জানেন। ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ভীমরুলির প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান পেয়ারাবাজার তাঁকে মুগ্ধ করেছে। বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম ও উৎপাদিত পেয়ারার গুণগত মান তাঁকে আকৃষ্ট করেছে।
মার্কিন রাষ্ট্রদূতের পেয়ারাবাজার ঘুরে দেখার কয়েকটি ছবি প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভীমরুলির ভাসমান বাজারে নৌকায় ঘুরে আর পেয়ারার স্বাদ নিয়ে চমৎকার সময় কাটিয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।’ প্রকৃতির অপরূপ সৌন্দর্য, পানির ওপর ভাসমান বাজার ও স্থানীয় মানুষের জীবনযাত্রা দেখে এই অঞ্চলকে বাংলাদেশের অসাধারণ প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ হিসেবে উল্লেখ করেন মার্কিন রাষ্ট্রদূত।
ভীমরুলির ভাসমান পেয়ারাবাজার দক্ষিণাঞ্চলের অন্যতম কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। বর্ষাকালে খাল–বিলের সৌন্দর্য ও নৌকায় পেয়ারা কেনাবেচার দৃশ্য দেশ–বিদেশের পর্যটকদের আকৃষ্ট করে। রাষ্ট্রদূতের এই পরিদর্শন স্থানীয় পেয়ারাচাষিদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন বাগানমালিকেরা।
নৌপথে লঞ্চে রবিবার (৯ আগস্ট) সকালে বরিশালে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বরিশালে আসার কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে তাঁকে লঞ্চের ডেকে বসে নৌপথের সৌন্দর্য উপভোগ করতে দেখা যায়। ছবিগুলোর ক্যাপশনে রাষ্ট্রদূতের বরাতে লেখা ছিল, ‘নদীপথে লঞ্চে করে অপরূপ জলপথের এই জনপদ ঘুরে দেখছি। বরিশালে এসে ভালো লাগছে!’ সর্বশেষ ২০১৯ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ভীমরুলির ভাসমান পেয়ারাবাজার পরিদর্শন করেছিলেন। তিনি নৌকায় হাট ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category