• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Headline
গাজী নজরুলের এমপি পদ থাকছে না, বললেন শিশির মনির ড. খলিলুর রহমানের সঙ্গে কথা হলো চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক : হারুনুর রশিদ এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত ফেসবুকে চাঁদপুরের ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার ক্রেতারা সংকট তৈরির চেষ্টা থেকে জ্বালানি তেল নিয়ে গুজব: জ্বালানি বিভাগ যুদ্ধ-বন্যার চাপ সংসারে, দুশ্চিন্তা মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি, অনেক স্টেশন বন্ধ

স্থানীয় নির্বাচন নিরপেক্ষ না হলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে: গোলাম পরওয়ার

Reporter Name / ৭২ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ঝালকাঠি : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, ‘আগামী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে দেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে কোনও সরকার দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ধরে রাখতে পারবে না।’শনিবার (২৩ মে) দুপুর ১২টায় ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
গোলাম পারওয়ার বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি এক ধরনের দ্বিধা ও সংকটের মধ্যে পড়েছে। সংস্কার প্রশ্নে তাদের অবস্থান এখন অস্পষ্ট হয়ে গেছে। আগে তারা যে সংস্কার, গণভোট ও রাষ্ট্র পুনর্গঠনের কথা বলেছিল, এখন ক্ষমতায় আসার পর সেই অবস্থান থেকে সরে যাচ্ছে।’ জামায়াত সেক্রেটারি বলেন, ‘বিএনপির গলার কাঁটা এমন জায়গায় আটকে গেছে, কাটা গিলতেও পারে না, ফেলতেও পারে না। জনগণের সামনে তারা এখন নিজেরাই নিজেদের অবস্থানের ব্যাখ্যা দিতে পারছে না।’ তিনি আরও বলেন, ‘সংস্কারের প্রশ্নে জামায়াত পরিষ্কার অবস্থান নিয়েছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়েছে। কিন্তু বিএনপি এখন সংস্কারকে পাশ কাটিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। আমরা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি। এখন তারা যদি সামনে শট দিতে গিয়ে ভুল করে পেছনের দিকে শট দেয়, তাহলে নিজেদের গোলপোস্টেই বল ঢুকে যাবে।’
জামায়াত সেক্রেটারি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। জনগণ চেয়েছিল জবাবদিহিমূলক রাষ্ট্র, দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন ও ন্যায়বিচার। কিন্তু এখনও মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশে খুন, ধর্ষণ, ছিনতাই ও সড়ক দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।’তিনি বলেন, ‘গত ঈদেই অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি দেশের মানুষ কখনও চায়নি।’
গোলাম পারওয়ার বলেন, ‘শিশু ধর্ষণ ও নির্মম হত্যার ঘটনাগুলো জাতিকে নাড়া দিচ্ছে। ছোট ছোট শিশুদের ধর্ষণের পর হত্যা করে টুকরো টুকরো করে ফেলার মতো বর্বর ঘটনা ঘটছে। এগুলো শুধু অপরাধ নয়, রাষ্ট্র ও সমাজব্যবস্থার ভয়াবহ ব্যর্থতার চিত্র।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় না দেখে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
গোলাম পারওয়ার বলেন, ‘জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করতে হবে। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত এই আন্দোলনের চেতনা যেন নষ্ট না হয়। প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে প্রকৃত সংস্কার আনতে হবে। শুধু ক্ষমতার পালাবদল হলে হবে না, রাষ্ট্র পরিচালনার সংস্কৃতি বদলাতে হবে।’
পিএসসির চেয়ারম্যান নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর একক প্রভাবের মাধ্যমে নিয়োগ হলে সেখানে দলীয়করণের ঝুঁকি থেকেই যায়। যে কোটাব্যবস্থা ও দলীয় প্রভাবের বিরুদ্ধে জুলাই যোদ্ধারা আন্দোলন করেছিল, সেই পুরোনো ধারায় ফিরে গেলে জনগণের আত্মত্যাগ বৃথা যাবে।’
ঝালকাঠি জেলা জামায়াত ইসলামীর আমির হাফিজুর রহমানের সভাপতিত্বে রোকন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী, জেলা জামায়াতের সেক্রেটারি মু. ফরিদুল হক ও জেলা জামায়াতের নায়েবে আমির বি এম আমিনুল ইসলাম, গত সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক ও শেখ নেয়ামুল করিম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category