• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Headline
বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি যশ-কিয়ারা অভিনীত ‘টক্সিক নারীদের হেয় করার ভাষা কোনওভাবেই মেনে নেয়া হবে না : থালাপতি বিজয় পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : বিনোদন তারকাদের জন্য মর্যাদাপূর্ণ স্থান ‘হলিউড ওয়াক অব ফেম’। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ড ও ভাইন স্ট্রিটের ফুটপাত এটি। সেখানে বিশ্বের প্রভাবশালী তারকাদের নাম খোদাই করে রাখা হয়, সঙ্গে থাকে একটি তারকা।
বিখ্যাত সেই ফুটপাতে গেছেন বাংলাদেশি অভিনেত্রী সাফা কবির। কিছুদিন হলো যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সেই সুবাদে গেলেন ‘ওয়াক অব ফেম’-এ। অন্য অনেক তারকার নাম দেখলেও সাফার মনে ছিল একটি নামের খোঁজ। সেটা মাইকেল জ্যাকসন-পপ সংগীতের সম্রাট। শনিবার (২২ আগস্ট) সকালে নিজের ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেন সাফা। তাতে দেখা গেল, হলুদ জামা পরে ‘ওয়াক অব ফেম’-এ মাইকেল জ্যাকসনের তারকার পাশে বসে রয়েছেন তিনি। তার চোখে-মুখে উচ্ছ্বাসের ছটা।
সাফা প্রতিক্রিয়া জানিয়েছেন এভাবে, ‘মাইকেল জ্যাকসনের ভক্ত হিসেবে এই মুহূর্তটি আমাকে ধরে রাখতেই হলো। হলিউড ওয়াক অব ফেমে পা রাখার পর যে নামটি খুঁজছিলাম, সেটি ছিল মাইকেল জ্যাকসন। অবশেষে যখন সেটি দেখতে পেলাম, হৃদয়টা যেন আনন্দে ভরে গেল। এটি আমার জন্য সত্যিই স্মরণীয় মুহূর্ত।’
এদিকে অভিনয়টা আগের চেয়ে অনেকখানি কমিয়েছেন সাফা। বড় কোনো উৎসবে কয়েকটি নাটকে হাজির হন তিনি। যেমন সর্বশেষ কোরবানির ঈদে তার অভিনীত কয়েকটি নাটক মুক্তি পেয়েছিল। এরপর আর কোনো কাজের খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category