• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে কাজের ইঙ্গিত প্রিয়াঙ্কার

Reporter Name / ৫৫ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর থেকে ভারতীয় ছবিতে প্রিয়াঙ্কা চোপড়াকে খুব একটা দেখা যায়নি। এস এস রাজামৌলির ‘বারানসি’ দিয়ে দীর্ঘদিন পর ভারতীয় মূলধারার বড় পর্দায় তাঁর প্রত্যাবর্তন। এতে তাঁর সঙ্গে অভিনয় করছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।
‘বারানসি’ নিয়ে বেশ আশাবাদী প্রিয়াঙ্কা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা এমন কিছু করার চেষ্টা করছি, যা সত্যিই বড় ও উচ্চাভিলাষী। শুধু ভারতের জন্য নয়, সারা বিশ্বের দর্শকের জন্যই আমি এটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। ছবিটি বৈশ্বিক পরিসরে মুক্তি পাবে। তিন বছর ধরে আমরা কী নিয়ে কাজ করেছি, তা তখন সবাই জানতে পারবেন।’ শোনা যাচ্ছে, এই ছবির জন্য ৩০ কোটি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা।
ছবির শুটিং-অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘“বারানসি”র সেটের পরিবেশ দারুণ ইতিবাচক। শিল্পীদের পরিবারের সদস্যরাও অনেক সময় উপস্থিত থাকেন। আমরা আনন্দ করছি, গল্প করছি, আবার কাজেও পুরো মনোযোগ দিচ্ছি। নিয়মিত মহড়া হচ্ছে এবং সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।’
অভিনেত্রী জানান, খুব শিগগির হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে একটি প্রকল্পে কাজ করবেন। তবে সেটি চলচ্চিত্র, বিজ্ঞাপন, নাকি অন্য কোনো উদ্যোগ—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘হলিউডের বেশ কয়েকজন নারী শিল্পী আমাকে অনুপ্রাণিত করেন। তাঁদের মধ্যে অ্যাঞ্জেলিনা জোলি অন্যতম।’
ক্যারিয়ারের পরিবর্তন নিয়েও খোলামেলা কথা বলেন প্রিয়াঙ্কা। তাঁর ভাষায়, ‘ক্যারিয়ারের শুরুতে আমার কথা ভেবে চিত্রনাট্য লেখা হতো না। এখন আমি নিজের প্রকল্প নিজেই বেছে নিতে পারি, এমনকি নিজেই তৈরি করতে পারি। এই সৃজনশীল স্বাধীনতাই সবচেয়ে বড় অর্জন।’ মীরা নায়ারের বায়োপিকধর্মী প্রকল্প ‘আমরি’র সঙ্গেও যুক্ত রয়েছেন প্রিয়াঙ্কা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category