• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Headline
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে

হায়দেরাবাদের আদালতে সশরীরে হাজির হতে আল্লু অর্জুনকে নোটিশ

Reporter Name / ৫৪ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : ভারতের হায়দেরাবাদের একটি আদালতে সশরীরে হাজির হতে নোটিশ পেয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তার অভিনীত ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শোতে হুড়োহুড়িতে পদদলিত হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আগামী সোমবার তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি হায়দেরাবাদের এক আদালতের কাছে সেই দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, অভিনেতা আল্লু অর্জুন প্রেক্ষাগৃহে আসবেন জেনেও সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ দর্শকদের সামাল দিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি।
জমা পড়া ওই চার্জশিটে আল্লু অর্জুনের পাশাপাশি তার ব্যক্তিগত ব্যবস্থাপক, স্টাফ, আটজন বাউন্সার এবং প্রেক্ষাগৃহের মালিকসহ মোট ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই চার্জশিটের ভিত্তিতেই আদালত তাদের সবাইকে তলব করেছে এবং আগামী সপ্তাহ থেকে এই মামলার আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
এর আগে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর এই ঘটনার প্রেক্ষিতে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও সেদিনই তেলেঙ্গানা হাই কোর্ট তার জামিন মঞ্জুর করেন। তবে আইনি প্রক্রিয়ার কারণে তাকে এক রাত পুলিশ হেফাজতে কাটাতে হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল।’ এর আগের দিন ৪ ডিসেম্বর হায়দেরাবাদের সন্ধ্যা থিয়েটারে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়। প্রিয় তারকাকে একনজর দেখতে সেখানে হাজার হাজার ভক্ত ভিড় করেন। একপর্যায়ে অতিরিক্ত ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে রেবতী নামের এক নারী পদদলিত হয়ে মারা যান। ওই ঘটনায় রেবতীর ৯ বছর বয়সী ছেলে তেজও গুরুতর আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category