• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

১৪১ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর জুবলী রোড শাখা থেকে সিমেন্টের কাঁচামাল ক্রয়ের ভুয়া বিল-ভাউচার দাখিল করে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট সিমেন্ট পিএলসি-এর বিরুদ্ধে পৃথক ৩টি মামলা রুজুর অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীকেও আসামি করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জাল কাগজপত্র দেখিয়ে কোনো প্রকার পণ্য ক্রয়-বিক্রয় না করেই মোট ৫০০ কোটি টাকা আত্মসাতের পরিকল্পনা করা হয়। এর মধ্যে ২৭টি ডিলের মাধ্যমে গৃহীত ১৪১ কোটি ২০ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে তা বিভিন্ন হিসাবে স্থানান্তর ও ইউএই, ইউকে, ইউএসএসহ বিভিন্ন দেশে পাচার করা হয়। ২০ মার্চ ২০১৮ তারিখে ইসলামী ব্যাংক জুবলী রোড শাখার গ্রাহক আরামিট সিমেন্ট পিএলসি-এর আবেদনের প্রেক্ষিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, আগ্রাবাদ শাখার গ্রাহক ‘ইম্পেরিয়াল ট্রেডিং’-এর নামে ১টি ডিলের মাধ্যমে ৫৭ কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে প্রথম মামলাটি রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।
৪ এপ্রিল ২০১৮ থেকে ২৬ ডিসেম্বর ২০১৯ তারিখের মধ্যে আরামিট সিমেন্ট পিএলসি-এর আবেদনের মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি, কামাল বাজার শাখার গ্রাহক ‘ইম্পেরিয়াল ট্রেডিং’-এর নামে ১৭টি ডিলে মোট ৪১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এই ঘটনায় জড়িত ১৬ জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি অনুমোদিত হয়েছে।
এ ছাড়া ৪২ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় ৬ আগস্ট ২০২০ থেকে ২৮ মার্চ ২০২১ মেয়াদের মধ্যে আরামিট সিমেন্ট পিএলসি-এর আবেদনের প্রেক্ষিতে ইউসিবি পিএলসি, সদরঘাট শাখার গ্রাহক ‘ইম্পেরিয়াল ট্রেডিং’-এর নামে ৯টি ডিলের মাধ্যমে গ্রাহকের ইকুইটি ৪ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা ছাড়া অবশিষ্ট ৪২ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এতে জড়িত থাকার অভিযোগে ২০ জনের বিরুদ্ধে তৃতীয় মামলাটির অনুমোদন দিয়েছে কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাংকিং ব্যবস্থার অপব্যবহার, জালিয়াতি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এসব মামলা আনুষ্ঠানিকভাবে দায়ের করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category