• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Headline
‘কাঁচা রাস্তা’ তো সঠিক, ডার্ট রোড বললে কি বুঝতেন: এমপি জেবা আমিন নিরাপদ খাদ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাচ্ছে “সাশ্রয় শপ’’ নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ রাজধানীর ২ সিগন্যালে এআই ক্যামেরা বন্ধ থাকার খবর, যা বলছে ট্রাফিক কর্তৃপক্ষ পুরো লেবানন পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে: ইসরায়েলি মন্ত্রী রিজার্ভ চুরি মামলার চার্জশিট প্রসঙ্গে যা বলছে সিআইডি যুক্তরাজ্যে জিতলেন অ্যান্ডি বার্নহাম, তাহলে কি সরতেই হচ্ছে প্রধানমন্ত্রী স্টারমারকে আধা ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তাপাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব : পানিসম্পদমন্ত্রী সরকার ইতিমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : শফিকুর রহমান

৩ জুলাই ‘চরকি কার্নিভাল’-এ তারিক আনাম খানের মাস্টার ক্লাস

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: দেশের কিংবদন্তি অভিনেতা তারিক আনাম খান। মঞ্চ থেকে টিভি নাটক কিংবা চলচ্চিত্র—সবখানেই অভিনয়ের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। প্রায় চার যুগ ধরে মিশে আছেন অভিনয়ে। পর্দায় তাকে দেখাও একাধিক প্রজন্মের জন্য উৎসাহের, অনুপ্রেরণার।
গুণী এই অভিনেতার কাছ থেকেই এবার অভিনয় শেখার সুযোগ মিলবে। আর সুযোগটা করে দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ৩ জুলাই অনুষ্ঠিত হবে তাদের বিশেষ আয়োজন ‘চরকি কার্নিভাল’। সেখানেই থাকবে তারিক আনাম খানের মাস্টার ক্লাস। বৃহস্পতিবার এক বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ মাস্টারক্লাসে অংশ নিতে হলে করতে হবে রেজিস্ট্রেশন। সময় ২২ জুন পর্যন্ত। আসন সংখ্যা ২৫ থেকে ৩০ জন। যারা আগে নিবন্ধন করবেন, তারাই পাবেন সুযোগ। ৩ জুলাই সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে এ ক্লাস চলবে দুপুর ১টা পর্যন্ত। এতে ক্যামেরা পারফর্মেন্স, চরিত্র রূপায়নসহ নানা কৌশল শেখাবেন তারিক আনাম খান।
প্রসঙ্গত, এ আয়োজনে ২০২৩ ও ২০২৪-এ চরকিতে মুক্তি পাওয়া বিভিন্ন কনটেন্টকে পুরস্কৃত করা হবে। আর বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category