• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Headline
গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সাংবাদিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করছে: তথ্যমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই : মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ দলের নেতা–কর্মীদের ‘খাই খাই’ বন্ধ করার আহ্বান জানালেন রফিকুল ইসলাম জামাল এমপি অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা ও গবেষণা সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ গ্রিসের সাইক্লাডেস দ্বীপপুঞ্জের সিফনোস এখন ভ্রমণপ্রেমীদের কাছে নতুন আকর্ষণ চলতি অর্থবছরেই সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন, লাগবে ছয় হাজার কোটি টাকা: প্রতিমন্ত্রী শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হলো শিক্ষার্থী অনুশ্রী রায়ের ঢাকায় প্রাইভেট প্র্যাকটিস করার সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তনু হত্যা মামলায় হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

৮ হাজার টাকা আয় করে ৪ হাজার দিতেন স্কুল বেতন, বাবার স্মরণে আবেগী তৌসিফ

Reporter Name / ৩৮ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : বিশ্ব বাবা দিবস উপলক্ষে নিজের প্রয়াত বাবাকে স্মরণ করে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বাবার ত্যাগ, স্বপ্ন ও জীবনের প্রতি গভীর কৃতজ্ঞতার কথা তুলে ধরেন।
পোস্টে তৌসিফ মাহবুব লিখেছেন, ১৯৯৩ সালে তার বাবার মাসিক আয় ছিলো মাত্র ৮ হাজার টাকা। সেই সীমিত আয়ের মধ্যেও তিনি ছেলেকে ৪ হাজার টাকা বেতনের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করান। কারণ, তার একমাত্র স্বপ্ন ছিলো ছেলে একদিন বড় হবে, সফল হবে এবং সবার থেকে আলাদা হয়ে উঠবে।
তৌসিফ তার পোস্টে বাবার সেই আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ‘তিনি নিজের বাস্তবতা দেখেননি, দেখেছিলেন আমার সম্ভাবনা। আমার জন্য তিনি এমন এক স্বপ্ন দেখেছিলেন, যার মূল্য ছিল তার অসংখ্য ত্যাগ, পরিশ্রম আর আত্মত্যাগ। কারণ তিনি বিশ্বাস করতেন, শিক্ষা খরচ নয়, এটা সন্তানের ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ।’তিনি আরও লেখেন, আজ তিনি যে অবস্থানে আছেন, তার ভিত্তি তৈরি হয়েছে বাবার সেই পরিশ্রম ও ত্যাগের ওপর। নিজের অর্জন নিয়ে সংশয় প্রকাশ করে তৌসিফ বলেন, ‘আজ আমি তার সেই স্বপ্নের কতটা পূরণ করতে পেরেছি জানি না। কিন্তু একটা বিষয় নিশ্চিত আজ আমি যা, তার ভিত্তিটা গড়ে দিয়েছেন আমার আব্বু।’
বাবাকে নিজের জীবনের প্রথম শিক্ষক ও প্রথম অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে এই অভিনেতা বলেন, বাবা তাকে স্বপ্ন দেখতে, বড় করে ভাবতে এবং সীমাবদ্ধতার মাঝেও অসীম চিন্তা করতে শিখিয়েছেন। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘শুভ বাবা দিবস। আজীবন বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটি বাবা।’
তৌসিফ মাহবুবের এই আবেগঘন পোস্টটি বাবা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে অনেক ভক্ত ও অনুসারী মন্তব্যের মাধ্যমে তার বাবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category