• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Headline
মরক্কো ও সেউতার মধ্যবর্তী স্থানে সাগরে ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন হামলা হলে অন্যান্য দেশের জ্বালানিক্ষেত্র ভস্ম করে দেয়ার হুমকি ইরানের যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, নিহত মস্কোতে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ, হতাহত ২৪ সিজেপির কর্মসূচি ভণ্ডুলের পরিকল্পনা সন্ত্রাসীর, প্রেমিকার ফোনে গ্রেপ্তার পেরুতে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, ১৩ আরোহীর সবাই নিহত কারখানা বন্ধ করে ব্যবসা ‘গুটিয়ে নিচ্ছে’ এস আলম গ্রুপ দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সীমান্ত বাণিজ্য ফের চালুর প্রস্তাব মিয়ানমারের আসিয়ানে যোগ দেয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব ইরান যুদ্ধের জেরে তেল কোম্পানির রেকর্ড মুনাফা

পেরুতে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, ১৩ আরোহীর সবাই নিহত

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

প্রভাত ডেস্ক: পেরুর বিখ্যাত নাজকা লাইনস প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শনে যাওয়া বিদেশি পর্যটকদের বহনকারী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। গতকাল শনিবার এ দুর্ঘটনায় উড়োজাহাজটিতে থাকা ১৩ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে শনিবার স্থানীয় সময় বেলা ১টার কিছু পর, রাজধানী লিমা থেকে প্রায় ২৪০ কিলোমিটার বা ১৫০ মাইল দক্ষিণে পিসকো শহরে। সেখানকার বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনাস্থল থেকে পুলিশ কর্মকর্তা জর্জ আন্দ্রেদ সাংবাদিকদের বলেন, উড়োজাহাজে থাকা ১১ যাত্রী ও দুই ক্রুর সবাই নিহত হয়েছেন বলে আমাদের জানানো হয়েছে।
প্রাথমিকভাবে নিহত পর্যটকদের নাম-পরিচয় না জানালেও এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘দুর্ঘটনার ভয়াবহতা দেখেই বোঝা গেছে, এখানে কেউ বেঁচে নেই। আমরা এখন পর্যন্ত চারটি মরদেহ উদ্ধার করেছি।’
দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানানো হয়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পেরুর বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ। দুর্ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
পেরুর বৈদেশিক বাণিজ্যবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ১১ আরোহীর সবাই বিদেশি পর্যটক। স্থানীয় সংবাদমাধ্যম আরপিপি রেডিওর খবর, নিহত ব্যক্তিদের মধ্যে সাতজন ইতালির, দুজন জার্মানির ও একজন স্পেনের নাগরিক। এর আগে ২০২২ সালে পেরুতে উড়োজাহাজ দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছিলেন। তাঁদের মধ্যে নেদারল্যান্ডসের তিন নাগরিক ছিলেন। শিশু ছিল দুটি।
পেরুর পর্যটনস্পটে ২০১০ সালে আরেকটি উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হয়ে যুক্তরাজ্যের চার পর্যটক এবং পেরুর দুই ক্রু নিহত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category