• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
নতুন শত্রু খুঁজছে ইসরায়েল, তালিকায় শীর্ষে পাকিস্তান–তুরস্ক ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘ট্রিগারে আবার আঙুল রাখবো’: হিজবুল্লাহ হজক্যাম্পে বাড়ছে যাত্রীদের ভিড়, রাতে উড়ছে প্রথম ফ্লাইট সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট জুনে বাংলাদেশ সফর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’-এর প্রথম চমক রাজু সহজিয়া সেচ খরচ কমাতে সোলার সিস্টেমে যাচ্ছে সরকার: কৃষিমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে: শিক্ষামন্ত্রী ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে: পানিসম্পদমন্ত্রী ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল

পীরগঞ্জ বৈরচুনায় ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি’র হাতে আটক-৬

প্রভাত রিপোর্ট / ৩৫২ বার
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও: স্থানীয় জনসাধারণের জানমাল নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্ত রক্ষা, চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে টহল দেওয়ার সময় ৬ বাংলাদেশী আটক হয়েছে বলে জানা যায়। বুধবার (১৬ এপ্রিল) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বৈরচুনা ইউনিয়ন চান্দের হাট সীমান্তে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দায়িত্বপূর্ণ এলাকার পিলার নং ৩৩৪/১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাবিলদার আব্দুল আলীম এর নেতৃত্বে বিজিবি’র টহলদল এর প্রচেষ্টায় অবৈধভাবে ভারতে পারাপারের সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হরিপুর উপজেলার আব্দুল হামিদের ছেলে, রয়েল মিয়া (১৮), রাণীশংকৈল, কলনীর বাবুল হোসেনের ছেলে আরিফ হোসেন (২০), হরিপুর সুন্দর মোড় এলাকার আব্দুল খালেকের ছেলে আব্দুস সোবহান (১৯), জামাল উদ্দীনের ছেলে নাজির উদ্দীন, হরিপুর পশ্চিম বনগাঁওয়ের নুর ইসলামের ছেলে আসলাম (২৮),
পীরগঞ্জের বৈরচুনা ইন্দ্রইল কবিরাজ পাড়ার সৈয়দ আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩৫)।
পরে আটককৃতদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও