• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪২ হাজার মামলা : আইনমন্ত্রী অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয় : স্পিকার ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী বিচারিক দায়িত্ব ফিরে পেলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: সংসদে রুমিন ফারহানা ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

খাতুনগঞ্জে এবার মসলার দাম কিছুটা কম

প্রভাত রিপোর্ট / ১৭৩ বার
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: পবিত্র ঈদুল আজহায় প্রতি বছর মসলাজাতীয় পণ্যের চাহিদা বৃদ্ধির পাশাপাশি দামও বাড়ে। কিন্তু এ বছর তার উল্টো চিত্র লক্ষ করা যাচ্ছে। পাইকারি বাজারে এবার মসলার দাম গত বছরের তুলনায় কিছুটা কমতির দিকে। পাশাপাশি বেড়েছে মসলার আমদানিও। সংশ্লিষ্টরা জানান, প্রতি বছর কোরবানির ঈদের আগে একটি সিন্ডিকেট বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে মসলার দাম বাড়ায়। এবার এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। দেশের ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার বাড়ার পরিবর্তে কিছু মসলার দাম কমেছে। এদিকে, চলতি অর্থবছরে এপ্রিল পর্যন্ত দেশে চট্টগ্রাম বন্দর দিয়ে সব মিলিয়ে এক লাখ ৭০ হাজার টন মসলাপণ্য আমদানির কথা জানালো চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র।
সংস্থাটির উপপরিচালক ড. মোহাম্মদ শাহ আলম গণমাধ্যমকে বলেন, ‘চলতি অর্থবছরে এপ্রিল পর্যন্ত ১০ মাসে চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে ১ লাখ ৬৯ হাজার ৮৩৪ দশমিক ৪২ টন মসলা আমদানি হয়েছে। ওই সময়ে এই বন্দর দিয়ে দেশে সবচেয়ে বেশি ৯৯ হাজার ৮৫৮ টন রসুন আমদানি করা হয়েছে। অন্যান্য মসলার মধ্যে এলাচ ১ হাজার ৬১৪ দশমিক ৬ টন, দারুচিনি ১০ হাজার ৫৪৩ টন, লবঙ্গ ২ হাজার ১৫৪ টন, জিরা ৩ হাজার ৭০২ টন, পেস্তাবাদাম ৮২৭ টন, কেশিয়া পাউডার ৩৭৫ টন, কিসমিস ৪ হাজার ৮২৩ টন, শাহী জিরা ২ টন, জয়ত্রী ২৯০ টন, কাবাব চিনি ২ টন, জায়ফল ২৭২ টন, কালোজিরা ৭ টন, গোলমরিচ ১ হাজার ৯ দশমিক ৭২ টন, মেথি ৭২ টন, আদা ২১ হাজার ১৯ টন, পেঁয়াজ ১৪ হাজার ৬৩ দশমিক ৬ টন, হলুদ ৪ হাজার ৩২৮ টন, শুকনো মরিচ ১৭৯ দশমিক ৭ টন, ওয়ালনট ১৭৫ টন, অনিয়ন পাউডার ৪৩৯ টন, জিনজার পাউডার ৩৭ দশমিক ৮ টন, গারলিক পাউডার ৭৩২ টন, পি-নাট ৮৮ টন, ড্রাই অনিয়ন লিভ ১৩৮ টন, কোকোনাট ফ্যাট ৮৮৮ টন, কেশিও নাট ৯৮৫ টন ও মৌরি ৭১২ টন আমদানি করা হয়েছে।’
খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, ‘দেশি পেঁয়াজের ফলন ভালো হয়েছে। প্রতিদিন ট্রাকে ট্রাকে পেঁয়াজ আসছে। পুরো বাজার দেশি পেঁয়াজে সয়লাব। পাশাপাশি বিদেশ থেকেও আদা, রসুনের আমদানি ভালো। বাজারে কোনও সংকট নেই। গত এক সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও