• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত রাজারহাটের জয়কুমার গ্রামের আশ্রয়ণের ঘর এখন পরিত্যক্ত জনপদ দৌলতদিয়ায় ২৫ কেজি ওজনের এক পাঙাশ ৭১ হাজারে বিক্রি ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর ঝড়ে, ব্যাপক ক্ষয়ক্ষতি গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত জ্বালানি তেল জব্দ মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে ফসল, দিশেহারা কৃষক সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে গেছে বোরো ধান মাগুরায় জুলাই হত্যা মামলার ২ আসামির জামিনে আইনজীবীর কার্যালয় ভাঙচুর কিশোরগঞ্জের হাওরাঞ্চলে অতিবৃষ্টি কৃষকের আনন্দে হঠাৎ ছন্দপতন মার্কিন অবরোধের প্রভাব: চাবাহার বন্দরের কাছে ইরানি তেল ট্যাংকারের ভিড়

ইরানে ১১ দিনের হামলায় নিহত প্রায় ৫০০

প্রভাত রিপোর্ট / ২০৭ বার
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: ইরানে ১৩ জুন ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ‘প্রায় ৫০০’ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছে। তবে ইরানের একটি মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান’ নিহত মানুষের সংখ্যা এর প্রায় দ্বিগুণ বলে মনে করে।
এদিকে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েলের দাবি, তারা ইরানের ওপর তাদের হামলার তীব্রতা বাড়িয়েছে। সোমবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সেখানে ‘নজিরবিহীন শক্তি’ দিয়ে হামলার কথা জানিয়েছেন।
কাৎজ আরও বলেন, তেহরানে যেসব লক্ষ্যবস্তু করা হয়েছে সেগুলো ওই শাসনামলের প্রতীক।
সপ্তাহ শেষে ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানিয়ান শাসনামলের পরিবর্তনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর ইরানিয়ান সামরিক নেতারা চূড়ান্ত প্রতিক্রিয়া দেওয়ার হুমকি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও