• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত রাজারহাটের জয়কুমার গ্রামের আশ্রয়ণের ঘর এখন পরিত্যক্ত জনপদ দৌলতদিয়ায় ২৫ কেজি ওজনের এক পাঙাশ ৭১ হাজারে বিক্রি ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর ঝড়ে, ব্যাপক ক্ষয়ক্ষতি গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত জ্বালানি তেল জব্দ মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে ফসল, দিশেহারা কৃষক সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে গেছে বোরো ধান মাগুরায় জুলাই হত্যা মামলার ২ আসামির জামিনে আইনজীবীর কার্যালয় ভাঙচুর কিশোরগঞ্জের হাওরাঞ্চলে অতিবৃষ্টি কৃষকের আনন্দে হঠাৎ ছন্দপতন মার্কিন অবরোধের প্রভাব: চাবাহার বন্দরের কাছে ইরানি তেল ট্যাংকারের ভিড়

টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রভাত রিপোর্ট / ৫৫ বার
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

আনোয়ার হোসেন নয়ন, টাঙ্গাইল: ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
টাঙ্গাইলের জেলা জজ আদালতের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে আদালত অঙ্গনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা জজ আদালতের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. মো. আবদুল মজিদ, ল্যান্ড সার্ভের আপিল ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ মোশারফ হোসাইন, পারিবারিক আদালতের বিচারক বেগম ফাতেমা জাহান স্বর্ণা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিভিল সার্জন এফএম মাহবুবুল আলম মঞ্জু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, জেলা লিগাল এইড অফিসার মিনহাজ উদ্দিন ফরাজি, আইনজীবী সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম এবং আদালতের সরকারি কৌশলী শফিকুল ইসলাম রিপন প্রমুখ ।
সভায় গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও