• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত রাজারহাটের জয়কুমার গ্রামের আশ্রয়ণের ঘর এখন পরিত্যক্ত জনপদ দৌলতদিয়ায় ২৫ কেজি ওজনের এক পাঙাশ ৭১ হাজারে বিক্রি ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর ঝড়ে, ব্যাপক ক্ষয়ক্ষতি গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত জ্বালানি তেল জব্দ মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে ফসল, দিশেহারা কৃষক সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে গেছে বোরো ধান মাগুরায় জুলাই হত্যা মামলার ২ আসামির জামিনে আইনজীবীর কার্যালয় ভাঙচুর কিশোরগঞ্জের হাওরাঞ্চলে অতিবৃষ্টি কৃষকের আনন্দে হঠাৎ ছন্দপতন মার্কিন অবরোধের প্রভাব: চাবাহার বন্দরের কাছে ইরানি তেল ট্যাংকারের ভিড়

জনগণের সঙ্গে বিক্ষোভে যোগ দিলেন ইরানের প্রেসিডেন্ট

প্রভাত রিপোর্ট / ২১৭ বার
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: ইরানে মার্কিন হামলার প্রতিবাদে রাজধানী তেহরানে অনুষ্ঠিত বিক্ষোভে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। রোববার (২২ জুন) এই বিক্ষোভ হয়। সিএনএনের খবরে বলা হয়, ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, তেহরানের ঐতিহাসিক ইনকিলাব স্কয়ারে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন। বিক্ষোভকারীদের অনেকেরই হাতে ছিল ইরানের জাতীয় পতাকা। ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইনকিলাব স্কয়ারে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। বিক্ষোভকারীদের কয়েকজনের হাতে ছিল প্ল্যাকার্ড। যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান লেখা ছিল। কোনোটিতে লেখা ছিল, ইরান আমাদের মাতৃভূমি। তার মাটি আমাদের সম্মান, তার পতাকা আমাদের কাফন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও