• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

হারিয়ে যাচ্ছে মধুমাসের দেশী ফল

প্রভাত রিপোর্ট / ৮০ বার
আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নাসির আহমেদ,দশমিনা: পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে মধুমাস জ্যৈষ্ঠের দেশী ফল দিন দিন হারিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। এক সময়ে উপজেলার গ্রামাঞ্চলে গ্রামীন ঐতিহ্য ও বাংলার দামাল ছেলে-মেয়েদের কাছে ফলগুলো বেশ পছন্দের ছিল। একই সঙ্গে দেশী ফলগুলো বেশ পরিচিত ছিল। কিন্তু বর্তমানে বিদেশী বিভিন্ন ধরনের ফলের ভিড়ে ঐতিহ্যবাহী দেশী ফলগুলো হারিয়ে যেতে বসেছে।
উপজেলার ৭টি ইউনিয়নে গ্রামাঞ্চলে আশি কিংবা নব্বইয়ের দশকে দেশী ফলের সমাহার ছিল। গাছ ভর্তি দেশী ফল দেখে সকলেই খুশি হতো এবং অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়তো। দেশী ফলের মধ্যে আম, জাম, কাঠাল, শরীফা, আতা, গোলাপজাম, ডেঊয়া, তৈকর, বেতফল, কাউফল, ফলসা,বৈচিফল,গাব,জামফল আজ বিলুপ্তি পথে চলে যাচ্ছে। এই সব দেশী প্রজাতির ফলগাছগুলো প্রকৃতির বুকে টিকিয়ে রাখার প্রয়োজনই মনে করেনি। বিদেশী নানা জাতের ফলের প্রতি আগ্রহ বেড়ে যাওয়ায় দেশী প্রজাতির গাছগুলো অবাধে কেটে ফেলেছে। মানুষের চাহিদা বেড়ে যাওয়ায় অল্প সময়ে অধিক ফলনের আশায় হাইব্রিড ফলগাছ রোপন করছে। ফলে বিদেশী ফলের গাছের প্রতি আগ্রহ বাড়ায় কৃষি উদ্যোক্তরা দেশী ফলের গাছ রোপন করছে না।
উপজেলার ৭টি ইউনিয়নের গ্রামাঞ্চলে এখন আর আগের মত দেশী ফলের গাছ চোখে পড়ছে না। গ্রামীন রাস্তার দুই পাশে সারি সারি ফলের গাছ এখন আর আগের মতন নেই। আবাদি কিংবা অনাবাদি জমি ও বসতঘরের আশেপাশে ফলের গাছ থাকলেও মানুষ তার নিজের প্রয়োজনে কেটে ফেলেছে। অনেকে গাছ কেটে জা¦লানী হিসাবে বা টাকার জন্য অল্প দামে বিক্রি করে দিয়েছে। ফলে কালক্রমে ধীরে ধীরে দেশী ফলের গাছের সংখ্যা কমে গেছে। বানিজ্যিক ভাবে এখন আর কেউ রোপন করছে না। এই গাছ রাস্তা, বসতঘর, আবাদি কিংবা অনাবাদি জমির আশেপাশে প্রাকৃতিকভাবেই জন্মে থাকে। প্রায় আশি ও নব্বইয়ের দশকে গ্রামাঞ্চলে সারি সারি নানা প্রজাতির দেশী ফলের গাছ ছিল। গ্রাম বাংলায় এখন আর এই দৃশ্য দেখা যায় না। দেশী ফলের মধ্যে আম, জাম, কাঠাল, শরীফা, আতা, গোলাপজাম, ডেঊয়া, তৈকর, বেতফল, কাউফল, ফলসা, বৈচিফল, গাব ও জামফলের গাছ কমতে থাকায় ফলও আজ বিলুপ্তি দিকে চলে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও