• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

সুন্দরবনে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ ধরার সময় বিষসহ তিন জেলে আটক

প্রভাত রিপোর্ট / ১৬৬ বার
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা, শরণখোলা: পূর্ব সুন্দরবনে টহল অভিযানে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের সদস্যরা বেতমোর নদীর সাইট খালে এ অভিযান চালায়।
অভিযানে তাদের কাছ থেকে দুটি রিপকর্ড বিষের বোতল, প্রায় ৪০ কেজি চিংড়ি, একটি খালপাটা জাল ও নৌকা জব্দ করা হয়। আটক জেলেরা হলো মোঃ খলিল, আল আমিন ও জাহিদ। তারা সবাই শরণখোলার রায়েন্দা গ্রামের বাসিন্দা।
শরণখোলা রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রানা দেব জানান, বন আইন ভঙ্গের দায়ে আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও