• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

কচুয়ায় দ্যা মেসেঞ্জার ইসলামিক একাডেমিতে সিরাতুন্নাবি (সঃ)অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ২০২ বার
আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

খান সুমন, কচুয়া : বাগেরহাটের কচুয়ায় সিরাতুন্নাবি (সঃ) উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা, দোয়া, মিলাদ ও হযরত মুহাম্মদ (সা:) এর জীবন ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী কচুয়া দ্যা মেসেঞ্জার ইসলামিক একাডেমী মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে দ্যা মেসেঞ্জার ইসলামিক একাডেমির প্রিন্সিপাল মাওলানা মোশারফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি সরদার ইমরান হুসাইন, মুহতামিম পদ্ম নগর মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সম্মানিত কচুয়া বাজার সেক্রেটারি সরদার সুমন, প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তুহিন খান,অতিথি মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
এসময় অভিভাবকদের পক্ষ থেকে মোঃ জাহিদ শেখ আলোচনা রাখেন। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি হযরত মুহাম্মদ (সঃ) আদর্শ ধারণ করে জীবন পরিচালিত করবে। তবেই ইহকাল ও পরকাল হবে শান্তি ও সুখের। পরিশেষে সবার মঙ্গল ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর প্রতি দরুদ পাঠশেষে মোনাজাত পরিচালন করেন। স্কুলে এমন আয়োজন দেখে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও