• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পিরোজপুরে টিকাদান নিয়ে কনসাল্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ২২৪ বার
আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর : শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ এর আর্থিক সহায়তায় পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে “টাইফয়েড টিকা” বিষয়ক কনসাল্টেশন ওয়ার্কশপ।
জেলা প্রশাসকের কার্যালয়ে শনিবার (২৭ সেপ্টেম্বর)দুপুর ১২ টায় শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ কনসাল্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফায়জুল হক। জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ মতিউর রহমান, জেলা তথ্য কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম। কর্মশালার সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
মিডিয়া ব্যক্তিত্বদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মশালায় টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব, সচেতনতা বৃদ্ধির কৌশল ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও