• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পিরোজপুরে বাপার কমিটি হালনাগাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ২০৬ বার
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সফরের অংশ হিসেবে পিরোজপুরে কমিটি হালনাগাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টায় পিরোজপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ, কোষাধ্যক্ষ জাকির হোসেন ও কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ।
মতবিনিময় সভায় সর্ব সম্মতিক্রমে বাপা পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহ্বায়ক: খালেদা আক্তার হেনা, যুগ্ম আহ্বায়ক: জিয়াউল আহসান ও ইমাম হোসেন মাসুদ, সদস্য সচিব: রিয়াজুল হক।
নেতৃবৃন্দ সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, পরিবেশ সুরক্ষা আন্দোলনকে জোরদার করা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় পরিবেশ সংকট মোকাবিলায় দিকনির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও