• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

নাজিরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের স্মারকলিপি প্রদান

প্রভাত রিপোর্ট / ২৩৩ বার
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নন ক্যাডার কর্মচারীদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ নাজিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। বুধবার (২৬ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পরিবার পরিকল্পনা ঐক্য পরিষদ ও বাংলাদেশ মাঠ কর্মচারী সমিতির পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।
দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগবিধি না থাকায় FWV, FPI ও FWসহ ৩৩,৫১০ জন কর্মী পদোন্নতি, গ্রেড উন্নীতকরণসহ বিভিন্ন চাকুরীগত সুবিধা থেকে বঞ্চিত এ অভিযোগ স্মারকলিপিতে উল্লেখ করা হয়। চলমান জটিলতার কারণে নিয়োগবিধির ফাইল অধিদপ্তর ও মন্ত্রণালয়ের মধ্যে বছরের পর বছর ঘুরে বেড়াচ্ছে বলেও জানানো হয়।
২১ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বৃহৎ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির প্রেক্ষিতে ৩০ নভেম্বরের মধ্যে নিয়োগবিধির অগ্রগতি না হলে নভেম্বর মাসের MIS রিপোর্ট বন্ধ ও ডিসেম্বরের পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ বর্জনের ঘোষণা দেওয়া হয়। এছাড়া বদলিকৃত দুই কর্মীকে পূর্বের কর্মস্থলে ফেরত না দিলে এবং কারও বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও