• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পিরোজপুর-১ আসনে প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

প্রভাত রিপোর্ট / ২০৫ বার
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা, পিরোজপুর : পিরোজপুর-১ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাদল এবং সঞ্চালনা করেন মির্জা জহুরুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী অধ‍্যক্ষ আলমগীর হোসেন। সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরু দিদা মো. খালেদ রবি, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, অ্যাডভোকেট আবুল কালাম আকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বাতেনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা। মতবিনিময় সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশের গণতান্ত্রিক ধারা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও