• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত রাজারহাটের জয়কুমার গ্রামের আশ্রয়ণের ঘর এখন পরিত্যক্ত জনপদ দৌলতদিয়ায় ২৫ কেজি ওজনের এক পাঙাশ ৭১ হাজারে বিক্রি ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর ঝড়ে, ব্যাপক ক্ষয়ক্ষতি গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত জ্বালানি তেল জব্দ মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে ফসল, দিশেহারা কৃষক সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে গেছে বোরো ধান মাগুরায় জুলাই হত্যা মামলার ২ আসামির জামিনে আইনজীবীর কার্যালয় ভাঙচুর কিশোরগঞ্জের হাওরাঞ্চলে অতিবৃষ্টি কৃষকের আনন্দে হঠাৎ ছন্দপতন মার্কিন অবরোধের প্রভাব: চাবাহার বন্দরের কাছে ইরানি তেল ট্যাংকারের ভিড়

‘ইরানের সমস্ত পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি’

প্রভাত রিপোর্ট / ১৫৯ বার
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে ইরান যে দাবি করছে তা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশাল সাইটে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সমস্ত পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। সোমবার (২৩ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প লিখেছেন, চিরতরে ধ্বংস শব্দটি একেবারেই সঠিক। তিনি একটি স্যাটেলাইট ছবির কথা উল্লেখ করেছেন, যা তিনি পোস্টে শেয়ার করেননি।
ট্রাম্প বলেছেন, ওই ছবিতে দেখা যাচ্ছে, একটি সাদা কাঠামো পাথরের গভীরে প্রবেশ করেছে এবং আগুন থেকে পুরোপুরি সুরক্ষিত, আর সবচেয়ে বড় ক্ষতি মাটির নিচে হয়েছে। সবশেষে তিনি লিখেছেন, বুলসআই!!! এর অর্থ একেবারে লক্ষ্যে আঘাত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও