• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা হবে : হোয়াইট হাউস

প্রভাত রিপোর্ট / ১৭৭ বার
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: ইরানের পরমাণু বিষয়ক যাবতীয় সক্ষমতাতে সমূলে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।
সোমবার মার্কিন সম্প্রচার সংবাদমাধ্যম এবিসি নিউজ চ্যানেলের ‘গুডমর্নিং আমেরিকা’-তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারোলিন, “হ্যাঁ, ইরানের পরমাণু বিষয়ক সক্ষমতাকে সম্পূর্ণ নির্মূল করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। ইতোমধ্যে মার্কিন বাহিনী হামলা শুরু করেছে এবং আমাদের উচ্চমাত্রায় বিশ্বাস আছে যে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যেখানে লুকিয়ে রেখেছে, সেখানেও হামলা করা হবে।” তিনি আরও বলেন, “আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিয়েছেন। যথেষ্ট আত্মবিশ্বাস যদি তার না থাকতো, তাহলে এই নির্দেশ দিতেন না তিনি।”
প্রসঙ্গত, আলোচিত পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংলাপ চলার মধ্যেই গত ১৩ জুন ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। প্রথম দিকে এ সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ না নিলেও শনিবার রাতে ইরানের ফার্দো, নাতাঞ্জ ও ইস্ফাহানের সামরিক স্থাপনায় সরাসরি আঘাতের মাধ্যমে এতে যুক্ত হয় যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী এ অভিযানের নাম দিয়েছে অপারেশন মিডনাইট হ্যামার।
যুক্তরাষ্ট্রের এ অভিযানের কঠোর নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, এই হামলা ‘ক্ষমার অযোগ্য’। সূত্র : সিএনএন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও