• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

আগামীকাল শিল্পকলা একাডেমির বড় পর্দায় বিনামূল্যে দেখা যাবে ‘দেলুপি’

Reporter Name / ৪১ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : ঢাকার দর্শকদের জন্য বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রশংসিত চলচ্চিত্র ‘দেলুপি’। আগামীকাল ২৮ জুলাই (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সিনেমাটির একটি বিশেষ উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়ে সিনেমাটির পরিচালক তাওকীর ইসলাম জানান, প্রদর্শনীটির জন্য কোনো টিকিট লাগবে না এবং প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে দর্শকরা আসন গ্রহণের সুযোগ পাবেন। প্রদর্শনী শেষে থাকছে একটি উন্মুক্ত সংলাপ পর্ব। সংলাপের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘জুলাইয়ের গণঅভ্যুত্থান ও চলচ্চিত্রের রাজনৈতিক ভূমিকা’।
ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করে পরিচিতি পাওয়া তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’। ২০২৪ সালে খুলনার দেলুটি ইউনিয়নের ভয়াবহ বন্যার পর সেখানকার বাস্তব অভিজ্ঞতা ও স্থানীয় মানুষের জীবনসংগ্রামের প্রেক্ষাপট থেকে চলচ্চিত্রটির গল্প তৈরি হয়। এতে দক্ষিণাঞ্চলের নদীভাঙন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় ও জাতীয় রাজনীতির ছায়া, ক্ষমতার দ্বন্দ্ব এবং প্রান্তিক মানুষের টিকে থাকার লড়াই তুলে ধরা হয়েছে।
ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ অনেকে, যাদের বেশিরভাগই খুলনার স্থানীয় বাসিন্দা। বাস্তব লোকেশনে ধারণ করা ছবিটি গত বছরের ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category