• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline
চালু হলো বাংলায় বিনামূল্যে এআই শেখার কোর্স পিরোজপুরে জাতীয়তাবাদী প্রযুক্তি দলের জেলা কমিটি অনুমোদন ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া ওভারটেকিংয়ে দুর্ঘটনা, বাসচালক পলাতক বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কুমিল্লায় গৃহকর্ত্রীকে হত্যা করে সোনা-টাকা নিয়ে পালিয়েছে ধান কাটা শ্রমিকেরা গোয়াল‌ন্দের দৌলত‌দিয়ায় সোয়া লাখে বি‌ক্রি হলো ৩ কাত‌ল বুড়িমারীতে ভারতের সহকারী হাইকমিশনার, ভিসা জটিলতা নিরসনের আশ্বাস আকাশ মেঘলা, ধান ডুবে যাওয়ার শঙ্কা কিশোরগঞ্জের কৃষকদের সাতক্ষীরায় মানববন্ধন, কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় মানববন্ধন, কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা,সাতক্ষীরা : ‘আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’, ‘সাংবাদিকতা কোনও অপরাধ নয়’ এমন সব স্লোগান ও প্রতিবাদী আবহে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬। এ উপলক্ষে রবিবার (৩ মে) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ‘সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র’ আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকরা মুখে ও চোখে কালো কাপড় বেঁধে এসব স্লোগান দেন।
সেখানে সাংবাদিকদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং সকল কারাবন্দি সাংবাদিকের মুক্তি দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্লোগান দেওয়া হয়।
সাংবাদিকরা বলেন, কলমযোদ্ধাদের কণ্ঠরোধ করতে রাজনৈতিক তকমা দিয়ে মামলা দেওয়া স্বাধীন সাংবাদিকতার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
অবস্থান কর্মসূচিতে প্রদর্শিত প্ল্যাকার্ড ও ব্যানারে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে ‘সাংবাদিকতা কোনও অপরাধ নয়’, ‘গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র সুসংহত করে’, ‘সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা কর’, ‘স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা দূর কর’, ‘গণতান্ত্রিক উত্তরণে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য’, ‘স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ নয়’, ‘গণমাধ্যম কার্যালয়ে মব সন্ত্রাসের বিচার কর’, ‘সাংবাদিকদের ওপর হামলা-মামলা বন্ধ কর’, ‘আক্রান্ত গণমাধ্যম, আক্রান্ত রাষ্ট্র’, ‘সাংবাদিকদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলা প্রত্যাহার,’ ‘সব কারাবন্দি সাংবাদিকের মুক্তি দাও’ নানা স্লোগান তুলে ধরা হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, যখনই কোনও সংবাদকর্মী সত্য প্রকাশ করেন, তখনই তার বিরুদ্ধে মামলা-হামলার খড়গ নেমে আসে। সাংবাদিকরা আজ কোথাও নিরাপদ নন। গণমাধ্যম কার্যালয়ে মব সন্ত্রাস চালিয়ে ভীতি তৈরি করা হচ্ছে। বক্তারা অবিলম্বে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এতে ‘সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের’ সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান রাজীবের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- ‘দৈনিক দক্ষিণের মশালের’ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল, সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়ব হাসান সামছুজ্জামান বাবু, ম্যানগ্রোভ সম্পাদক কবি স ম তুহিন, লেখক শেখ সিদ্দিকুর রহমান, লেখক মনিরুজ্জামান মুন্না, স্বপ্নসিঁড়ির সভাপতি নাজমুল হক, নাগরিক টিভির কৃষ্ণ ব্যানার্জী, মানবজমিনের এস এম বিপ্লব হোসেন, স্টার নিউজের গাজী ফরহাদ, এনটিভির এস এম জিন্নাহ, গ্লোবাল টিভির রাহাত রাজা, গ্রিন টিভির মীর খায়রুল আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category